ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

How to Increase your Savings: স্যালারি আসলেই নির্দিষ্ট উপায়ে ভাগ করে নিন টাকা, বানিয়ে ফেলুন বাজেট, সঞ্চয় করুন মোটা টাকা

আপনারও কি স্যালারি প্রতিদিন জলের মত বেরিয়ে যায়? বাড়ি ভাড়া, সংসার খরচ থেকে শুরু করে সন্তানের পড়াশোনা, সব মিলিয়ে আপনার পকেট কি খালি হয়ে যায় প্রতিদিন? আর তখনই আপনাকে নিতে হয় ধার। অন্যের কাছে টাকা চাওয়া ছাড়া তখন আর কোনো উপায় দেখতে পাওয়া যায় না। আসলে বিষয়টা হলো, এমন অনেকেই আছেন যারা মানি ম্যানেজ করতে পারেন না, এবং এর কারণেই সঞ্চয় নিয়ে সমস্যা হয়। তাহলে আজকে চলুন জেনে নেওয়া যাক, কিভাবে আপনি সহজে টাকা সঞ্চয় করতে হবে।

বাজেট:

একটা সময়ে প্রায় সব সংসারেই খেরোর খাতা মেইনটেইন করা হতো এবং সেখানেই হিসেব নিকেশ করতেন সবাই। কত আয় হয়েছে, কত টাকা কোথায় খরচ হচ্ছে, সেটা সেখানেই রাখা হতো। এখন আর সেই চল নেই। কিন্তু বাজেট করাটা খুবই প্রয়োজন। তাই এরকম একটা বাজেট তৈরি করাটা দরকার। কোথায় কত টাকা খরচ করতে হবে, কোথায় কিভাবে টাকা সেভ করতে হবে সেটা আগে থেকে জেনে রাখতে হবে।

টাকা সরিয়ে রাখা:

সংসার খরচের পরে যে টাকা পড়ে থাকবে, সেটা আপনাকে অবশ্যই সঞ্চয় করতে হবে। স্যালারি ঢুকল আগে আপনাকে সেই টাকা সরিয়ে রাখতে হবে এবং তারপর আপনাকে বাকি টাকা দিয়ে সংসার খরচ চালাতে হবে। এভাবে আগে একটু অসুবিধা হলেও, পরে অভ্যাস হয়ে যাবে।

অটোমেটিক সেভিংস:

এমন অনেক স্কিম রয়েছে যেখানে আলাদা করে বিনিয়োগ করতে হয়না, কিন্তু একাউন্টে টাকা আসলে সঙ্গে সঙ্গে টাকা ডেবিট হয়ে যায়। এরকম স্কিমে আপনাকে বিনিয়োগ করতে হবে। ফলে আলাদা করে আপনাকে আর বিনিয়োগ করতে হবেনা। আপনার ভবিষ্যতের সঞ্চয় হতে থাকবে।

অপ্রয়োজনীয় খরচ:

অপ্রয়োজনীয় খরচ করাটা খুবই খারাপ একটা অভ্যাস। এটা আগে আপনাকে বুঝতে হবে। রোজ শপিং, রেস্টুরেন্টে খাওয়া, সিনেমা দেখা থেকে শুরু করে সবকিছুই আপনাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। এগুলো আপনি যতটা কম পারবেন করবেন, তাহলে আপনাকে আর বারবার টাকা নিয়ে ভাবতে হবে না। মাসে একবার কি দুবার রেস্তোরাঁয় গেলে অসুবিধা নেই, তবে আপনাকে বিষয়টা নিয়ে ভাবতে হবে।

কোথায় কত খরচ:

কোথায় কিভাবে কত টাকা খরচ হয়ে যাচ্ছে, সেটা আপনাকে আগে থেকে জানতে হবে। এই জন্যই আগে থেকে হিসেব থাকাটা দরকার, তাহলে আপনি জানতে পারবেন, কিভাবে আপনি টাকা সেভ করবেন এবং কোথায় সেভ করবেন। ফলে আপনার টাকা সঞ্চয় হবে এবং আপনি ভবিষ্যতের জন্য টাকা সেভ করে রাখতে পারবেন। ফলে আখেরে আপনার লাভই হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026