বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পরে সারা দেশ জুড়ে অশান্তির ছবি। সংখ্যালঘুদের উপর দমন পীড়নের অভিযোগ তুলে বিক্ষোভ করছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে শুরু থেকেই উদ্যোগী হয়েছে ভারত সরকার। ইতিমধ্যেই ভারত সরকারের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে যদি কোন আক্রমণ হয়, ভারত সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এই ইস্যুতে দুই দেশের মধ্যে প্রতিক্রিয়া এবং কথা চালাচালির ফলে প্রভাব পড়েছে বৈদেশিক সম্পর্কে।
তার মধ্যেই এবার বৃহস্পতিবার পূর্ব রেলের গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে ৩৬টি নতুন রেল ওয়াগন। চুক্তি মোতাবেক এই সমস্ত ওয়াগণ বাংলাদেশের হাতে তুলে দিয়েছে ভারত সরকার। এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য সংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেছেন, “একটি বেসরকারি সংস্থার সঙ্গে বাংলাদেশের এই ওয়াগণ নিয়ে চুক্তি হয়েছিল। সেই অনুযায়ী ৩৬ টি ওয়াগণ পাঠানো হয়েছে বাংলাদেশে।”
বাংলাদেশে অশান্তির জন্য প্রভাবিত হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য। দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে দুই দেশের যাত্রীবাহী ট্রেন চলাচলও। কবে সব স্বাভাবিক হবে সেই আশাতেই দিন গুনছে মানুষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…