সম্প্রতি প্যান ও আধার লিঙ্ক করা জরুরী বলে ঘোষণা করেছে সরকার। আধার নম্বরের সঙ্গে প্যান কি ভাবে লিঙ্ক করতে হয়? জানেন?… আয়কর দফতর এর জন্য দু’রকম পরিষেবার ব্যবস্থা করেছে।
১. এসএমএস নির্ভর পরিষেবা।
২. অনলাইন।
প্রথম পদ্ধতিতে আধার ও প্যান লিঙ্ক করার জন্য ৫৬৭৬৭৮ বা ৫৬১৬১ নম্বরে UIDPAN<১২ সংখ্যার আধার><১০ সংখ্যার প্যান> এই মেসেজটি পাঠাতে হবে। উদাহরণ স্বরূপ- UIDPAN 111122223333 AAAPA9999Q। এই ফরম্যাটে হবে আপনার মেসেজ।
দ্বিতীয় অর্থাৎ অনলাইন পদ্ধতিতে incometaxindiaefiling.gov.in-এই ওয়েবসাইটে গিয়ে প্যান ও আধার লিঙ্কের কাজটি সম্পন্ন করতে হবে। প্রথমেই ই-ফাইলিং পোর্টালে গিয়ে লগ ইন করতে হবে। তারপর ‘প্রোফাইল সেটিংস’-এ গিয়ে ‘লিঙ্ক আধার’-এ ক্লিক করতে হবে।
উল্লেখ্য আধার ও প্যান, দুই ক্ষেত্রেই নাম এক থাকলে পরেই প্যান ও আধার সংযোগের করানো সম্ভব হবে। সরকার প্যান ও আধার লিঙ্কের সময়সীমা ৩০ সেপ্টেম্বর থেকে আরও তিন মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করে দিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…