জীবনযাপন

নিয়মিত বডি স্প্রে ব্যবহার করেন! জানেন এতে আপনার যৌন জীবনে ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : প্যাচপেচে গরমে ডিও ছাড়া চলেই না। বাসে ট্রেনে নিয়মিত যাতায়াত করতে গেলে ডিও মাস্ট। বিজ্ঞাপনের দাবি অনুযায়ী বিপরীত লিঙ্গের মানুষকে আকর্ষণ করার অন্যতম সহজ উপায় নাকি এই মনোমোহিনী সুগন্ধী। কিন্তু গবেষকদের মতে এই সুগন্ধী ব্যবহারে বিপরীত লিঙ্গের মানুষকে আকর্ষণের পাশাপাশি যৌন জীবনেও অনেক সমস্যা দেখা যায়।

গবেষণা বলছে কৃত্রিম উপায়ে তৈরি এই সুগন্ধীতে সবচেয়ে বেশি ক্ষতি হয় পুরুষদের যৌন জীবনে। এর জন্য দায়ী মুলত বডি স্প্রে বা ডিওডোরেন্টে ব্যবহৃত থ্যালেট। এই রাসায়নিক টা ব্যবহার করা হয়, সুগন্ধীকে দীর্ঘস্থায়ী করতে। থ্যালেটের কু-প্রভাবে মুলত পড়ে যৌন হরমোনের উপর। হরমোনের ভারসাম্য নষ্ট হতেই দ্রুত কমতে থাকে পুরুষের যৌন কামনা। পুরুষাঙ্গ শিথিল হয়, পাশাপাশি কমতে থাকে স্পার্ম কাউন্ট। তুলনায় কম হলেও এই থ্যালেটের প্রভাব পড়ে মহিলাদের যৌন জীবনেও। শুধু থ্যালেটই নয়, বিজ্ঞানীদের মতে থ্যালেট ছাড়াও আরও অনেক উপাদান আছে ডিওতে যেগুলো ক্ষতিগ্রস্ত করে যৌন জীবন। ডিওতে থাকা প্রপিলিন গ্লাইকল ছদ্ম ইস্ট্রোজেনের মতো কাজ করে। ফলে মহিলাদের শরীরে যৌন হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়। অনেকটা একইরকম কাজ করে প্যারাবেনস নামে রাসায়নিক। এই রাসায়নিকটি প্রিজারভেটিভ হিসাবে কাজ করলেও মহিলা-পুরুষ উভয়ের শরীরেই ছদ্ম ইস্ট্রেজেনের ভূমিকা পালন করে। ফলে প্রকৃত হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়।

আর এর ফলে যে শুধু যৌন জীবনেই সমস্যা হয় তা কিন্তু নয়। এর বেশি ব্যবহারে স্তন ও প্রস্টেট ক্যানসারের আশঙ্কা দেখা দেয়। ঘামে উপস্থিত বিভিন্ন দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণুকে ধ্বংস করতে ট্রাইক্লোসন ব্যবহার করা হয় ডিওতে। কিন্তু জীবাণু ধ্বংস করেই থেমে থাকে না ওই রাসায়নিক। পাশাপাশি পুরুষের স্পার্ম উৎপাদনেও বাধা সৃষ্টি করে। ইস্ট্রোজেন মুলত মহিলাদের কাম আসক্তি বাড়িয়ে যৌন মিলনকে উপভোগ্য করে। কিন্তু ছদ্ম ইস্ট্রোজেন প্রকৃত হরমোনের কার্যকারিতা কমায়।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026