জীবনযাপন

শত ব্যস্ততার মাঝেও সুখী দাম্পত্য জীবন উপভোগ করুন এই উপায়ে

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : বর্তমান যুগে সকলেই কর্মব্যস্ত। সারাদিনের কাজের ফাঁকে দাম্পত্য জীবনের জন্য একটু সময় বের করা অনেকের কাছেই সমস্যার। প্রিয় মানুষটাকে সময় দেওয়া হয়ে ওঠে না সেভাবে, বা তার সাথে ভালো করে দুটো কথা বলারও সময় হয়ে ওঠে না অনেকসময়। আর এর ফলে দিন দিন নিজেদের মধ্যে বাড়ছে দূরত্ব, যা পরবর্তীতে রূপ নিচ্ছে বিচ্ছেদে। কিন্তু যদি ছোটখাটো কয়েকটা বিষয়ে খেয়াল রাখতে পারেন, তাহলে শত ব্যস্ততার মধ্যেও অনেক সমস্যা এড়ানো সম্ভব। এতে আপনার সম্পর্কেও স্বাভাবিক ছন্দ বজায় থাকবে। দেখে নিন বিষয় গুলো-

১. অফিসের কাজ অফিসেই সারুনঃ অফিসের কাজ যত গুরুত্বপূর্ণই হোক না কেনো অফিসের কাজ অফিসেই সারুন। সারাদিন অফিসের ব্যস্ততার পর যখন বাড়ি ফিরছেন, তখন শুধু পারিবারিক ব্যাপারেই কথা বলুন। এতে পারিবারিক নানা সমস্যা সমাধানের পাশাপাশি সম্পর্কও স্বাভাবিক থাকবে।

২. বাড়ি ফিরেই সোশ্যাল মিডিয়া নয়ঃ বর্তমানে আমরা এই জিনিসটার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। আর এর থেকেই অনেক কিছুর সঙ্গে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সম্পর্কও। তাই বাড়ি ফিরেই হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। পরিবারকে কিছুটা সময় দিন, তাদের সাথে সময় কাটান।

৩. একবেলা একসাথে খানঃ প্রতিদিন অন্তত এক বেলা স্বামী-স্ত্রী একসঙ্গে খাওয়ার চেষ্টা করুন। নিজের সারা দিনের জার্নিও শেয়ার করুন। এতে সম্পর্ক মজবুত হবে।

৪. মাঝেমধ্যেই উপহার দিনঃ যদি এমন হয়, পরপর বেশ কিছু দিন হয়ত আপনাদের মধ্যে ঠিকমতো কথা হয়নি, কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে দুজনের মধ্যে, তাহলে দুজন মিলে কোথাও ঘুরতে যান। মাঝে মধ্যেই আপনার স্ত্রীকে উপহার দিন, সম্পর্ক স্বাভাবিক থাকবে।

৫. সংসারের কাজ ভাগাভাগিঃ সংসারের ছোট ছোট কাজ একসঙ্গে সারার চেষ্টা করুন। এতে যেমন একসঙ্গে সময় কাটানো হবে, তেমনই সংসারের প্রতি দু’জনেরই দায়বদ্ধতা তৈরি হবে। দু’জনের সংসারে কাজের ভাগীদারও দুজনেই হোন সমান ভাবে।

৬. ভালোলাগার দিকে খেয়াল রাখুনঃ একে অপরের ভালোলাগার দিকে খেয়াল রাখুন। যেহেতু ব্যস্ততার মধ্যে আলাদা করে জীবনসঙ্গীকে সময় দেওয়া হয়ে ওঠে না, সেক্ষেত্রে তার প্রতি একটু বিশেষ খেয়াল রাখুন। ছোটখাট এই অভ্যাসগুলো কিন্তু সম্পর্কের স্বাভাবিকতা বজায় রাখতে সাহায্য করে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026