কীভাবে তৈরী হলো কাঁচা বাদাম গান? দাদাগিরির মঞ্চে ফাঁস হল আসল কাহিনী

গতসপ্তাহে দাদাগিরির শনিবারের এপিসোডে উপস্থিত ছিলেন বীরভূমের ভুবন বাদ্যকর। তিনি বর্তমানে সকলের প্রিয় ‘বাদাম কাকা’। তার তৈরি ‘কাঁচা বাদাম’ গান এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। গোটা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় হয়েছে ভুবনবাবুর এই গান। তারকা থেকে সাধারণ সকলেই এই গানের সাথে বানিয়েছেন রিল ভিডিও। কেউ আবার ভুবনবাবুর এই গানকে নতুন করে উপস্থাপন করেছেন। আবার কেউ তাকে সঙ্গে নিয়েই এই গানের সাথে বানিয়েছেন মিউজিক ভিডিও। অতএব বলাই বাহুল্য, এই মুহূর্তে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যে একবারের জন্য হলেও এই গানটি শোনেননি।

এদিন দাদাগিরির মঞ্চে এসে নিজের বাদামের ঝুড়ি হাতে গানটি গাইতে গাইতে সকলের হাতে তুলে দিয়েছেন এক মুঠো বাদাম। এরপরেই দাদা ভুবনবাবুর কাছে জানতে চান এই গান তৈরি হওয়ার গল্প। দাদার প্রশ্নের উত্তরে ভুবনবাবু জানান, তিনি একবার এক কারখানায় গিয়েছিলেন যেখানে গিয়ে তিনি দেখেছিলেন সিটিগোল্ডের চেন, ভাঙা মোবাইল, হাতের বালা ইত্যাদির বিনিময় কাঁচা বাদাম বিক্রি হয়। সেটি দেখার পর থেকেই তিনি সেই সমস্ত জিনিসগুলোর বিনিময়ে কাঁচা বাদাম বিক্রি করতে থাকেন। পরে সেইসমস্ত কথাগুলোকে পরপর বসিয়ে গান বানিয়ে ফেলেন। আর তারপর থেকেই সেই গান গেয়ে বাদাম বিক্রি করে থাকেন। বর্তমানে যা গোটা বিশ্বে বিখ্যাত।

এরপর দাদা আবার জিজ্ঞাসা করেন, তার গান যে এত বিখ্যাত হয়েছে তিনি তার বদলে কিছু পেয়েছেন কিনা? এর উত্তরে ভুবনবাবু জানান, তিনি বিশেষ কিছুই পাননি। এক ব্যক্তি তাকে ৩০ হাজার টাকা দিয়েছিলেন। তবে সেই টাকা বর্তমানে শেষ হয়ে গিয়েছে। এই কথা শুনে দাদা মজার ছলেই বলেন টাকা থাকলে তা শেষ হবেই। দাদার কথা শুনে হাসতে থাকেন তিনি।

এদিন দাদাগিরির মঞ্চে এসে সংসারের অভাব মেটাতে তিনি কিভাবে বাদাম বিক্রেতা হয়ে উঠলেন সেকথা নিজেই জানালেন তিনি। বীরভূমে একটি ঘরের মধ্যে তিনি নিজের সমস্ত পরিবারের সাথে থাকেন সেকথাও জানালেন ভুবনবাবু। জি বাংলা তরফ থেকে একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে তার জীবনযাত্রার কিছু ঝলক তুলে ধরা হয়েছে দাদাগিরির মঞ্চে। তবে এদিন শুধুমাত্র দাদাগিরিতে এসে খেললেনই না, বরং ট্রফি নিয়ে বাড়ি ফিরলেন সকলের প্রিয় বাদাম কাকু। সম্প্রতি শোনা গেছে একটি কিংবা দুটি সঙ্গীত সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়াও সম্প্রতি একটি পাঁচতারা হোটেলে পারফর্ম করতে দেখা গিয়েছে ভুবন বাদ্যকরকে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026