চিনতে পারছেন এই বলিউড হিরোকে? প্রেমে পড়লেন অগণিত অনুরাগীরা

সম্প্রতি বলিউডের কিং খানের নতুন লুকে মুগ্ধ গোটা নেটপাড়া। সোশ্যাল মিডিয়ার পাতায় হোক কিংবা বড়পর্দায় তার উপস্থিতি হাসি ফোটায় দর্শকদের মুখে। সম্প্রতি নেটদুনিয়ায় শাহরুখ খানের একটি নতুন অভিনব লুক রীতিমতো ভাইরাল হয়েছে। যা এখন ঘুরে বেড়াচ্ছে নেটমাধ্যমে। অভিনেতার এই নতুন লুক পছন্দ হয়েছে অনেকেরই।

শাহরুখ খানের একবার তাকানোতেই ফিদা হয়ে যান তার অগণিত ভক্তগণ। একবার তার হাত খুলে দাঁড়ানো দেখতে উদগ্রীব হয়ে থাকে লাখো লাখো মানুষ। ৫৫ পেরিয়েও তার  গ্ল্যামার কমেনি এতটুকুও, বরং বেড়েছে অনেক গুণ। তবে সম্প্রতি অভিনেতাকে লম্বা চুলে, সাদা বিয়ার্ডের পাশাপাশি কালো ট্যাক্সিডোতে দেখা গিয়েছে। এই বেশে একেবারে অন্যরকম লাগছিল শাহরুখ খানকে, তা বলাই বাহুল্য।

এই নতুন লুক প্রকাশ পাওয়ার পর থেকেই অনেকেই ভেবেছিলেন এটি অভিনেতার ‘পাঠান’ ছবির লুক। আবার অনেকেই ভেবেছিলেন নতুন কোন ফটোশুটে অংশ নিয়েছেন অভিনেতা, আর সেই ফটোশুটেরই ছবি এটি। তবে এই দুটির মধ্যে কোনটিই সত্যি নয়। আসলে এটি অভিনেতার পুরোনো একটি ছবি।

জনপ্রিয় ফটোগ্রাফার ডাব্বু রত্নানির তোলা পুরনো ফটোশুটের একটি ছবিকে ফটোশপের মাধ্যমে এডিট করা হয়েছে। আর এই অভিনব কাজটি করেছেন অভিনেতারই কোন এক ভক্ত। ফটোশপকে কাজে লাগিয়ে শাহরুখ খানকে এমন লুক দিয়েছেন তিনি, যা সোশ্যাল মিডিয়ার পাতায় তুমুল ভাইরাল হয়েছে। পছন্দ করেছেন অভিনেতার অগণিত ভক্তগণও। তার এই নিখুঁত কাজের জন্য প্রশংসিতও হয়েছেন তিনি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026