গণেশ চতুর্থী উপলক্ষে ভক্তরা গণেশ দেবতাকে বিভিন্ন ধরণের প্রসাদ উৎসর্গ করেন। আপেল বাসুন্দি তার মধ্যে একটি খাবার। জেনেনিন গণেশ চতুর্থী উপলক্ষে বাড়িতে কিভাবে বানাবেন আপেল বাসুন্দি?
আপেল বাসুন্দি বানাতে কি কি উপকরণ লাগবে?
১ লিটার দুধ
১ টি আপেল গ্রেইট করা
১ চা চামচ আমন্ড কুচি
১/২ চা চামচ কেশর
পরিমান মতো চিনি
১/২ চা চামচ এলাচ গুড়ো
২ টেবিল চামচ কনডেন্সড মিল্ক
১ টেবিল চামচ ঘি
১ চা চামচ পেস্তা কুচি
১ চা চামচ কাজু কুচি
কি ভাবে বানাবেন?
১. প্রথমে দুধ জাল দিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে।
২. এরপর ফ্রায়িং প্যানে ঘি গরম করে তাতে গ্রেইট করা আপেল এবং চিনি দিয়ে ভালো ভাবে ভাজতে হবে।
৩. আপেল ভাজা হয়ে গেলে, ফুটিয়ে ঘন করা দুধ মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে।
৪. একে একে এলাচ গুড়ো, কেশর, কাজু – আমন্ড – পেস্তা কুচি, কনডেন্সড মিল্ক মেশাতে হবে।
৫. এরপর ভালো ভাবে আবার নাড়তে হবে।
৬. যখন একটু ঘন হয়ে আসবে তখন আঁচ থেকে নামিয়ে নিতে হবে।
৭. ঠান্ডা হলে গণেশ চতুর্থী উপলক্ষে পরিবেশনের জন্য তৈরি আপেল বাসুন্দি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…