অরূপ মাহাত: এটিএম-এ গিয়ে টাকা তোলার দিন শেষ। বাড়িতে বসেই পেতে পারেন এটিএম-এর সমস্ত সুবিধা। ভারতের অন্যতম বৃহত্তম ব্যাংক পিএনবি গ্রাহকদের সুবিধার্থে নিয়ে এল এমনই এক প্রকল্প। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক-এ একাউন্ট থাকলে আপনিও লাভ করবেন এর সুবিধা। নতুন এই পরিষেবার মাধ্যমে বাড়িতে বসে এটিএম ছাড়াই টাকা তোলার সুবিধা ভোগ করতে পারবেন, যেতে হবে না কোথাও।
বিশেষত, গ্রামীণ এলাকা গুলোতে এই সুবিধা চালু করা হয়েছে বলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সূত্রে খবর। এই কাজের জন্য প্রায় ৫০০টি করে ব্যাংক মিত্র নিয়োগ করেছে পিএনবি। যার মাধ্যমে মাইক্রো এটিএম-এর সুবিধা চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ব্যাংক মিত্ররা পরিষেবা নিয়ে বিভিন্ন এলাকায় গ্রাহকদের বাড়িতে বাড়িতে পৌঁছে যায়। গ্রাহকরা সেখানেই প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন এবং জমাও দিতে পারবেন। তুলতে পারবেন পেনশনের টাকাও। শুধু তাই নয়, এর মাধ্যমে বিদ্যুতের বিল, মোবাইল বিল, ল্যান্ডফোনের বিল, টিকিট বুকিং-সহ অন্যান্য অনলাইন সুবিধাও পাওয়া যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…