আপনার ভোটার কার্ড হারিয়ে গেলে কি করবেন? কীভাবে তৈরি করবেন ডুপ্লিকেট ভোটার কার্ড

ভোটার আইডি কার্ড হল ভারত সরকার প্রদত্ত একটি গুরুত্বপূর্ণ নথি যার সাহায্যে একজন নাগরিক ভোট দেওয়ার অধিকার পেয়ে থাকেন। আঞ্চলিক রাজ্য এবং জাতীয় পর্যায়ে নির্বাচনে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয় এই কার্ডের মাধ্যমে। এটি জারি করা হয় যখন আপনি আঠারো বছর বয়সী হয়ে যান এবং আপনি এর জন্য আবেদন করেন। তবে যদি কোনোভাবে আপনার কার্ড হারিয়ে যায় তাহলেও কিন্তু ভয় পাওয়ার কোন কারণ নেই কারণ খুব সহজেই ডুপ্লিকেট ভোটার কার্ড তৈরি করা যায়। এই ভোটার কার্ড তৈরি করতে আপনাকে কোথাও যেতে হবে না। ভারতের নির্বাচন কমিশন এখন সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ডুপ্লিকেট ভোটার আইডি কার্ডের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করে দিয়েছে।

একটি ডুপ্লিকেট ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য প্রথমে আপনাকে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের ওয়েবসাইটে যেতে হবে এবং নির্দিষ্ট এপিক ফর্ম ডাউনলোড করতে হবে।

এরপর আপনাকে সঠিকভাবে ফরমটি পূরণ করতে হবে এবং তার সাথে সমস্ত নথি সংযুক্ত করতে হবে।

এই ফর্মে একটি ডুপ্লিকেট ভোটার কার্ড তৈরি করার কারণ জানাতে হবে। যদি কোনভাবে আপনার ভোটার কার্ড চুরি হয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে নির্দিষ্ট থানায় এফ আই আর এর একটি অনুলিপি সংযুক্ত করতে হবে।

সবকিছু করার পরে আপনাকে স্থানীয় নির্বাচন কর্মকর্তার কাছে এই ফরম জমা দিতে হবে এবং তারপর আপনাকে একটি রেফারেন্স নম্বর দেওয়া হবে।

এই নম্বরের মাধ্যমে আপনি রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন পরীক্ষা করতে পারেন।

এই ফরম জমা দেওয়ার পরে আপনার এই ফর্ম যাচাই করা হবে। তারপরে আপনার কাছে ভোটার কার্ড আসবে।

আপনি প্রয়োজনে অফলাইনেও এই কাজকর্ম পুরোটা করতে পারেন। নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এর জন্য আপনাকে আবেদন করতে হবে। তারপর আপনাকে আরেকটি আইডি কার্ড তৈরি করার জন্য ফর্ম গ্রহণ করতে হবে। এতে নাম ঠিকানা এবং পুরনো ভোটার আইডি কার্ড নম্বর দিতে হবে। সমস্ত নথি জমা দিতে হবে। নথি যাচাই করার পরে আপনাকে আরেকটি আইডি কার্ড ইস্যু করা হবে।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

Foo Fighters Fans Go Wild: Secret UK Gig Tickets Vanish in Hours!

Hundreds of fans lined up in Manchester on Sunday after the Foo Fighters announced a…

February 22, 2026

All You Need to Know Ahead of the 2026 BAFTA Film Awards

Hollywood and British talent will converge on London’s Royal Festival Hall this Sunday for the…

February 22, 2026

Genie Francis Delivers Emotional Tribute to Luke on General Hospital

General Hospital paid tribute to the late Anthony Geary with a moving episode that honored…

February 22, 2026

Steve Schirripa Reveals Sopranos Set Leaks During Filming

Nearly three decades after its debut, The Sopranos continues to fascinate audiences with its mix…

February 22, 2026

Chris Hemsworth Reveals His Kids Aren’t Impressed by His Stardom

Chris Hemsworth may be one of Hollywood’s biggest stars, but at home, he’s just “Dad.”…

February 22, 2026

Wuthering Heights Fans React to Moviegoers Discovering Heathcliff and Cathy Are Toxic

The 2026 film adaptation of Wuthering Heights has sparked a wave of reactions from audiences…

February 22, 2026