সামনেই পুজো। আর এই পুজোর সময় চোখের নীচে কালো দাগ থাকুক, তা চান না কেউই। অনেকসময় এই দাগ ঢাকার জন্য বিউটি পার্লারে গিয়ে অনেক ধরনের ট্রিটমেন্ট করিয়ে থাকেন অনেকে। এছাড়াও এখন বাজারে একাধিক উন্নত মানের ক্রিম পাওয়া যায়, যা চোখের নীচে পড়া দীর্ঘ কালো দাগকে মিটিয়ে দিতে সহায়তা করে থাকে। তবে এর যে কোন নিশ্চয়তা নেই, তা বলাই বাহুল্য। তবে বেশিরভাগই নিজেদের এই চোখের তলায় পড়া কালো দাগ নিয়ে রাস্তায় বেরোতে লজ্জা পান, আর সেক্ষেত্রে তারা ব্যবহার করে থাকেন ভারী মেকাপ। তবে ঘরোয়া পদ্ধতিতেই এই দীর্ঘ ডার্ক সার্কেল মেটানো সম্ভব। আর সেক্ষেত্রে আলুর রসের সাথে মিশিয়ে নিতে হবে বেশ কিছু ঘরোয়া উপাদান। জানুন বিস্তারিত।
উপকরণ-
১) আলুর রস
২) কফি
৩) অ্যালোভেরা জেল
৪) গোলাপ জল
৫) বাদাম তেল
৬) তুলোর প্যাড
৭) একটি কাঁচের পাত্র
পদ্ধতি-
প্রথমে উপরিউক্ত সমস্ত জিনিস ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি কাঁচের পাত্রে রেখে দিতে হবে। এরপর তুলোর প্যাডগুলিকে ভিজিয়ে রাখতে হবে। পরে সেই তুলোর প্যাডগুলি চোখের নীচে লাগিয়ে অন্ততপক্ষে ২০ মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। শেষে এই তুলোর প্যাডগুলি সরিয়ে বানানো ঘরোয়া জেলটি চোখের নীচে ভালোভাবে লাগাতে হবে। এই প্রক্রিয়া যদি বেশ কয়েকদিন ব্যবহার করা যায়, অন্ততপক্ষে ৭ দিন তাহলেই তফাৎ নজরে আসবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…