নিউজ

হাঁফ ছেড়ে বাঁচলেন বাইডেন, পড়তে পড়তেও অল্পের জন্য রক্ষা পেয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র সরকার – US GOVERNMENT SHUTDOWN

অবশেষে হাঁফ ছেড়ে বাঁচলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শেষ মুহূর্তের পদক্ষেপের ফলে মার্কিন সরকারের শাটডাউন এড়ানো সম্ভব হল। মার্কিন কংগ্রেস অবশেষে অনুমোদন দিল স্টপ গ্যাপ তহবিল বিলের। মার্কিন সেনের এই শাটডাউন স্থগিত করার জন্য ইতিমধ্যেই একটি প্রস্তাব পাস করেছে। রিপাবলিকান পার্টির সাংসদরা ক্রমাগত খরচ কমানোর দাবিতে সরকারের উপরে বহুদিন ধরে চাপ সৃষ্টি করছিলেন। আর সেই কারণেই সরকারের অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। আর এবারে দাবি পরিত্যাগ করে মার্কিন কংগ্রেস স্টপ গ্যাপ তহবিল বিল অনুমোদন করল। তবে পরবর্তী পদক্ষেপ নিয়ে সেনেটে একটা বিভ্রান্তি রয়েছে। তবে, মার্কিন কংগ্রেস শেষ মিনিটে স্টপ গ্যাপ তহবিল বিল অনুমোদন করায়, কিছুটা হলেও স্বস্তিতে মার্কিন সরকার।

শেষ পর্যন্ত মার্কিন কংগ্রেস স্টপ গ্যাপ ফান্ডিং বিল পাস করানোর ফলে, সরকার কোনভাবে একটা বিপদ এড়াতে পেরেছে। এর ফলে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত সরকারের খরচ চালানো আর্থিক সাহায্যের সম্মতি মিলেছে। ফলের বিরোধিতা সত্বেও রিপাবলিকান স্পীকার কেভিন ম্যাককার্থী প্রথম এই বিল নিয়ে এসেছিলেন। হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ৩৩৫-৯১ ভোটে পাস হয়েছিল বিলটি। অন্যদিকে সেনেটে পাস হয়েছিল ৮৮-৯ ভোটে। এই বিলটিতে রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাটরা বেশি সমর্থন করেছিলেন। কেন্দ্রীয় বিভিন্ন সংস্থার কাজকর্ম আরো ৪৫ দিনের জন্য চালু রাখতে এবং শাটডাউন এড়াতে শেষ মুহূর্তে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে এই ফান্ডিং বিল বা তহবিল বিল পাস হয়েছে। গতকাল শনিবার গভীর রাতে এই স্টপ গ্যাপ তহবিল বিল পাস করা হয়েছে বলে জানা গিয়েছে।

এই বিলটি পাশের ফলে আগামী নভেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত সরকারি টাকার স্রোত বজায় থাকবে। যদি সরকার শাটডাউন হয়ে যেত তাহলে যুক্তরাষ্ট্রের জাতীয় পার্ক বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি ৪০ লক্ষ কেন্দ্রীয় কর্মীর বেতন ভাতা পরিশোধ বন্ধ হয়ে যেত। সঙ্গেই বন্ধ হত বৈজ্ঞানিক গবেষণার সমস্ত তহবিল। দেশের প্রায় ৭০ লক্ষ মহিলা, যাদের সন্তান রয়েছে এবং আর্থিক সংগতি নেই তাদের খাবার যোগানোর জন্য যে প্রকল্প রয়েছে সেটাও বন্ধ করে দিতে হতো।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026