রাজ্য

দীঘা যাত্রীদের জন্য সুখবর, আর কিছুদিনের মধ্যেই নতুন ভাবে যাত্রা শুরু করছে হাওড়া থেকে দীঘা কান্ডারী এক্সপ্রেস

প্রাথমিকভাবে জানানো হয়েছিল হাওড়া থেকে দীঘা অবধি চলা হাওড়া কান্ডারী এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন চলবে। কিন্তু এবার দীঘার যাত্রীদের জন্য খারাপ খবর নিয়ে এলো দক্ষিণ পূর্ব রেলওয়ে। দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে এবারের সপ্তাহে তিন দিন এই ট্রেন চলবে। নির্দিষ্ট সূচি মেনে আপাতত ০৮০০১/০৮০০২ এই দুটি ট্রেন হাওড়া থেকে দীঘা এবং দীঘা থেকে হাওড়া স্পেশালভাবে চালানো হবে। দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত প্রতি মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার হাওড়া থেকে দীঘা এবং দীঘা থেকে হাওড়া পর্যন্ত কান্ডারী এক্সপ্রেস চালানো হবে।

তবে এরপর থেকে আবার প্রতিদিন চলতে শুরু করবে এই এক্সপ্রেস ট্রেন। দুপুর ২:২৫ মিনিটে হাওড়া থেকে ২২৯৮৭ হাওড়া থেকে দীঘা অব্দি চলা কান্ডারী এক্সপ্রেস ছাড়বে। পৌঁছবে বিকেল ৫ টা ৫০ মিনিটে। অন্যদিকে, ২২৮৯৮ দীঘা থেকে হাওড়া অব্দি চলা কান্ডারী এক্সপ্রেস সন্ধ্যা ৬:২৫ মিনিটে দীঘা থেকে ছাড়বে এবং রাত ৯:৪৫ এ হাওড়া পৌঁছবে।

২৯ আগস্ট পর্যন্ত ০৮০০১/০৮০০২ হাওড়া থেকে দীঘা এবং দীঘা থেকে হাওড়া এক্সপ্রেস স্পেশাল ভাবে চলবে। তারপরে নিয়মিত সময়সূচি অনুসারে কান্ডারী এক্সপ্রেস চালানো হবে ওই রুটে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026