ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মাত্র ৫৮৭ টাকায় পেয়ে যান গ্যাস, বড়ো সুযোগ নিয়ে এলো কেন্দ্র সরকার

ভারত সরকারের তরফ থেকে সব সময় ভারতীয়দের রান্নার গ্যাস সাবসিডি নিয়ে নানারকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই মুহূর্তে ভারতের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম উত্তরোত্তর বৃদ্ধি পেতে শুরু করেছে। এই কারণে খুব শীঘ্রই এই দাম নিয়ন্ত্রণে আনাটা খুব প্রয়োজন হয়ে উঠেছে ভারতের ক্ষেত্রে। তাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ৯ কোটি মানুষকে ৩০০ টাকা করে সাবসিডি দেওয়া শুরু হয়েছিল। কিন্তু করোনা ভাইরাস সময়কালে সেই সময় দিল্লির কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই সাবসিডি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। তবে খুশির খবরটা হল আবারো এই সাবসিডির নিয়মটা চালু হতে চলেছে ভারতের সাধারণ মানুষের জন্য।

এখনো তবে এখনো পর্যন্ত অনেক মানুষ সিওর হতে পারছেন না যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এলপিজি সাবসিডি পয়সা নাকি আসছে না? আসলেও তারা কিভাবে এই টাকা ব্যবহার করতে পারবেন সেই নিয়েও অনেকের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আপনারা জানতে পারবেন। নির্দেশ অনুযায়ী এই মুহূর্তে ঝাড়খন্ড মধ্যপ্রদেশ এবং উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যের মানুষকে এলপিজি সিলিন্ডারের ওপর সাবসিডি দেওয়া হচ্ছে। যদি ভারতের অর্থমন্ত্রক এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে কার্যকর করে তাহলে প্রত্যেকটি পেট্রোলিয়াম কোম্পানি তাদের প্রত্যেকটি গ্যাস সিলিন্ডারের উপর ৩০০ টাকা করে সাবসিডি ব্যবস্থা চালু করবে এবং এর ফলে গ্যাস সিলিন্ডারের দাম হয়ে যাবে মাত্র ৫৮৭ টাকা।

বাড়িতে বসেই আপনারা এই গ্যাস সিলিন্ডারের সাবসিডি গ্রহণ করতে পারবেন। মাই এলপিজি ওয়েবসাইটে গিয়ে আপনারা এই এলপিজি গ্যাস সাবসিডির ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারবেন। প্রথমে এই ওয়েবসাইটে গিয়ে আপনার সার্ভিস প্রোভাইডার কোম্পানির ছবি আপনারা দেখতে পাবেন। সেই নির্দিষ্ট সার্ভিস প্রোভাইডারের ছবিতে ক্লিক করলে আপনারা গ্যাস প্রোভাইডার কোম্পানির ওয়েবসাইটে পৌঁছে যাবেন। সেইখানে গিয়ে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং নিউ ইউজার অপশনে ক্লিক করে সেখানে আপনারা আপনার সমস্ত তথ্য এন্টার করে আপনার একাউন্ট খুলতে পারবেন। তবে যদি আপনার কাছে আগে থেকে একাউন্ট খোলা থাকে তাহলে আপনাকে শুধুমাত্র সাইন ইন করতে হবে।

এরপর আপনি আপনার সিলিন্ডার বুকিং হিস্টরি দেখতে পাবেন এবং সেখানেই আপনারা জানতে পারবেন আপনার এলপিজি সাবসিটির ব্যাপারে সবকিছু। যদি আপনি এলপিজি সাবসিডি পেয়ে থাকেন তাহলে সেখানে দেখিয়ে দেওয়া হবে। আর যদি আপনি না পেয়ে থাকেন তাহলে সেখানেই আপনি আপনার সাবসিডি নিয়ে অভিযোগ জানাতে পারেন। তবে সাবসিডি নিয়ে অভিযোগ জানাতে হলে অবশ্যই আগে দেখে নেবেন আপনার আধার কার্ড কানেক্টেড রয়েছে কিনা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026