এই মুহূর্তে বলিউডের সবথেকে চর্চিত জুটি হলো হৃত্বিক ও সাবা। সম্প্রতি আবারো তাদের একসাথে দেখা গিয়েছে একটি রেস্তোরাঁয়। এই নিয়ে তৃতীয়বার একসাথে দেখা মিলল তাদের। সুজানের সাথে বিচ্ছেদ হওয়ার পর থেকেই সিঙ্গেল ছিলেন অভিনেতা। তবে এক রিপোর্ট অনুযায়ী বেশ কয়েক মাস ধরেই সম্পর্কে রয়েছেন এই দুই তারকা। বলিউডের অভিনেত্রী-গায়িকা সাবা আজাদের সাথে সম্প্রতি লাঞ্চ ডেটে গিয়েছিলেন বলিউডের ‘গ্রিক গড’। সেই ছবিই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় রীতিমতো ভাইরাল।
সাবা আজাদ নাসিরউদ্দিন শাহের পুত্রের প্রাক্তন সহবাস সঙ্গী। তার আসল নাম সাবা সিং গ্রেওয়াল। ২০০৮ সালে বলিউডে ‘দিল কবাডি’ ছবির হাত ধরে ডেবিউ ঘটেছিল তার। এরপর ২০১১’তে ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ ছবিতে দেখা মিলেছিল সাবার। সম্প্রতি ২০২১’এ ‘ফিলস লাইক ইশক’ নামক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। তিনি একাধারে একজন মডেল গায়িকা এবং অভিনেত্রী। আপাতত এনার সাথেই নাম জড়িয়েছে বলিউডের হার্টথ্রব হৃত্বিক রোশানের।
সম্প্রতি এই চর্চিত জুটি একটি দক্ষিণী রেস্তোরাঁয় লাঞ্চ করতে গিয়েছিলেন। কেরল কুইজিন খ্যাত এক রেস্তোরাঁ ‘নায়ার অন ফায়ার’এ হাজির হয়েছিলেন তারা। এই রেস্তোরাঁর দুই কর্ণধার সারা জেকব নায়ার এবং টোরাল সাংভির সাথে ছবিও তুলেছেন তারা। সেই ছবি এই রেস্তোরাঁর তরফ থেকেই শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। তাদের রেস্তোরাঁর খাবার খেয়ে তারা বেশ খুশি হয়েছেন সে কথা সাবা ঐ রেস্তোরাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় মন্তব্য করে জানিয়েছেন।
উল্লেখ্য এদিন অভিনেতাকে, একটি অফ হোয়াইট টি-শার্ট ও সাদা ট্রাউজারে দেখা গিয়েছে। অন্যদিকে সাবা আজাদের পরনে ছিল একটি সাদা স্লিভলেস ট্যাঙ্ক টপ ও সবুজ রঙের ওয়েস্টেড ট্রাউজার। বলাই বাহুল্য, দু’জনকেই একেবারে ক্যাজুয়াল পোশাকে দেখা গিয়েছিল এদিন। নিজেদের সম্পর্ক নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি এই দুই তারকা। পুরো বিষয়টাই গোপন রেখেছিলেন অভিনেতা। তবে তারকাদের জীবনে কোনকিছুই গোপন নয়। সম্প্রতি ভাইরাল হওয়া এই ছবি তাদের সম্পর্কের গুঞ্জনকে বাড়িয়ে দিয়েছে অনেকটাই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…