খেলা

KKR: কোন দলের সাথে দুটি এবং কোন দলের সাথে একটি ম্যাচ খেলবে কলকাতা, দেখুন এক নজরে

অবশেষে আইপিএলের চক্র পরিবর্তন করে নতুন নিয়মে খেলার আয়োজন করতে চলেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। আইপিএল ২০২২-এর নতুন নিয়ম অনুযায়ী ১০টি দলকে ৫টি করে দলের দু’টি ভার্চুয়াল গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি দল নিজের গ্রুপের বাকি চারটি দলের বিরুদ্ধে ২টি করে ম্যাচ খেলবে এবং অন্য গ্রুপের ১টি দলের বিরুদ্ধে ২টি ম্যাচে মাঠে নামবে। অন্য গ্রুপের বাকি ৪টি দলের বিরুদ্ধে খেলতে হবে ১টি করে ম্যাচ। অর্থাৎ গ্রুপ পর্যায় থেকে সেমিফাইনালে উঠতে গেলে কঠিন সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে।

আগামী ২৬শে মার্চ আইপিএলের প্রথম খেলা মাঠে গড়াবে। ইতিমধ্যে কোন ক্রিকেট গ্রাউন্ড কটি করে ম্যাচ আয়োজন করার অনুমতি পাবে সেটি স্পষ্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এছাড়া দশটি ফ্র্যাঞ্চাইজিকে দুটি গ্রুপে বিভাজন করা সম্পন্ন করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। জয়ের নিরিখে যে দল এগিয়ে রয়েছে তাদেরকে দুটি ভাগে বিভক্ত করে করা হয়েছে দুটি শক্তিশালী গ্রুপ। এক নজরে দেখে নিন কোন গ্রুপে কে রয়েছে-

গ্রুপ:-এ-গ্রুপ: মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস।

গ্রুপ-বি: চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স।

সুতরাং ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স তাদের গ্রুপে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়েলস দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে। এছাড়া গ্রুপ-বি তে থাকা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। এছাড়া চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্সের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে কলকাতা।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026