লকডাউনের পর স্কুলগুলিতে আসছে চলেছে বিরাট পরিবর্তন
করোনা সংক্রমণের যাতে না ছড়ায় তার জন্য মার্চ মাসের মাঝামাঝি থেকে বন্ধ রয়েছে স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। এমনকি বেশ কিছু পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু লকডাউনের পর কিভাবে স্কুলগুলি চালু করা হবে, সেই জন্য একটি গাইডলাইন তৈরী করা হয়েছে। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের পরামর্শে ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিংয়ের আধিকারিকেরা একটি গাইডলাইন তৈরী করেছে।
সূত্র অনুযায়ী জানা গেছে গাইডলাইনে একাধিক বিষয়ের উল্লেখ করা হয়েছে। সেগুলি হল-
১) স্কুল চালু হলেও কোনও সেমিনার বা জমায়েত এখন থেকে আর করা যাবে না।
২) আপাতত কোনও প্রার্থনা সভা করা যাবে না।
৩) সামাজিক দূরত্বতা বজায় রাখার জন্য একসঙ্গে স্কুলগুলিতে মাত্র ৩০ শতাংশ করে ছাত্রছাত্রী নিয়ে ক্লাস করানো হবে।
এই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী বলেছেন যে এনসিইআরটি-কে গাইডলাইন তৈরী করার কথা বলা হয়েছে। একসাথে যদি ৩০ শতাংশ ছাত্রছাত্রী নিয়ে ক্লাস করানো হয়, তাহলে কিভাবে কাজ করা হবে, সেটা বোঝা যাবে। এনসিইআরটি সূত্রের খবর অনুযায়ী পড়ুয়াদের জন্য দুটি পদ্ধতি ভাবা হয়েছে। কিছু সংখ্যক পড়ুয়াদের প্রথম দিন স্কুলে আসতে হবে আর বাকিদের পরের দিন। এই পদ্ধতি ছাড়া আরও একটা পদ্ধতির কথা ভাবা হয়েছে, সেট হল-শিফট ভিত্তিতে পড়ুয়াদের ক্লাস করানো হবে। রাজ্যের তরফে স্কুল চালুর ক্ষেত্রে প্রধান শিক্ষকদের থেকে মতামত নেওয়া হতে পারে বলে জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…