বাড়ছে আতঙ্ক, একদিনে সংক্রমিত ৩৯৬৭ জন, মোট আক্রান্ত ৮১ হাজারের বেশি
গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৬৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এই পর্যন্ত ৮১ হাজার ৯৭০ জন। আর মৃতের সংখ্যা আড়াই হাজারের বেশি। একদিনে মৃত্যু হয়েছে আরও ১০০ জনের। এই পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৪৯ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ২৭ হাজার ৯২০ জন।
মহারাষ্ট্রে কোনোভাবেই সংক্রমণ আটকানো যাচ্ছে না। বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা। মোট আক্রান্ত ২৭ হাজার ৫২৪ জন ও মৃত্যু হয়েছে ১ হাজার ১৯ জনের। বাংলাতে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৭৭ জন। মৃত্যু হয়েছে ২১৫ জন। দেশের প্রায় সব রাজ্যেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম হারে বাড়ছে।
কেন্দ্র তরফ থেকে আগেই বলা হয়েছিল যে মে মাসের পর থেকে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়বে, তারপর ধীরে ধীরে তা কমতে শুরু করবে। এদিকে ১৮ মে থেকে লকডাউন ৪ চালু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে এবারে বেশ কিছু ক্ষেত্রে ছাড় মিলতে পারে বলে জানানো হয়েছে। এই লকডাউনে শিথিলতা আনার জন্য কি কি করা প্রয়োজন তা রাজ্যগুলির কাছ থেকে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…