নিউজ

করোনা মোকাবিলায় শক্তিশালী ওষুধ তৈরি ভারতে, মিলল ট্রায়ালের অনুমতি

করোনা মোকাবিলায় কার্যকরী ওষুধ হিসেবে এতদিন সারা বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে রেমডেসিভির ও হাইড্রক্সিক্লোরোকুইন। এবার এই দুই ওষুধকে পেছনে ফেলে উঠে এল করোনা মোকাবিলায় সবচেয়ে শক্তিশালী ও কার্যকর ওষুধের নাম। নোভালিড ফার্মা নামে এক ভারতীয় সংস্থার তৈরি সেই ওষুধ ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতিও পেয়েছে ইতিমধ্যে। ভারতে ড্রাগ নিয়ন্ত্রণকারী সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার থেকে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছে এই সংস্থাকে।

বেশ কিছু দিন ধরেই চিকিৎসকরা এই ওষুধ ব্যবহার করে আসছেন। এর সাংকেতিক নাম- এনএলপি২১। এই ওষুধের কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এখনও পর্যন্ত এ সম্পর্কে প্রকাশ্যে কিছু জানায়নি ওষুধ প্রস্তুতকারী সংস্থা। কারণ, এখনই এই সম্পর্কিত খবর প্রকাশ্যে এলে বাজার থেকে উধাও হয়ে যেতে পারে এই ওষুধ। মানুষ আবেগের বশে ওষুধ সংগ্রহ করে বাড়িতে জমা করলে তা হিতে বিপরীত হতে পারে। তাই প্রয়োজনীয় ক্লিনিক্যাল ট্রায়ালে সফল হলে তবেই এই নিয়ে প্রকাশ্যে জানাবে প্রস্তুতকারী সংস্থা। সংস্থার তরফ থেকে এমনটাই জানা গেছে।

ওষুধ প্রস্তুতকারী সংস্থার দাবি, ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার বিভিন্ন অংশে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে দেখা গেছে রেমডেসিভির ও হাইড্রক্সিক্লোরোকুইন থেকে অনেক বেশি কার্যকর এই ওষুধ। এনএলপি২১ মানুষের শরীরে প্রয়োগ করলে করলে দেহের ভাইরাসের সঙ্গে একটি বন্ডিং তৈরি করে, যা করোনা ভাইরাসের মোকাবিলায় সাহায্য করবে। ক্লিনিক্যাল ট্রায়ালে ১০০ থেকে ১৫০ জনের মধ্যে এই ওষুধ প্রয়োগ করা হবে বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026