Categories: BB Plus

iPhone Price Drop: সস্তা হয়ে গেল iPhone 15-এর দাম, বিক্রি হচ্ছে কল্পনার চেয়ে অধিক ছাড়ে

স্মার্ট ফোনের ক্ষেত্রে পৃথিবীর অন্যতম বৃহৎ ব্রান্ড তথা আইফোন কেনার স্বপ্ন দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। দুর্দান্ত লুক, অবিশ্বাস্য ফির্চাস এবং ব্র্যান্ডিং-এর জন্য এই স্মার্টফোনের চাহিদা রয়েছে পৃথিবী জুড়ে। তবে ইচ্ছা থাকলেও দামের জন্য অনেকেই এই স্মার্টফোন ক্রয় করার সাহস পান না। আমরা আপনাদের বলি, গত ১০ই সেপ্টেম্বর ভারতের বাজারে লঞ্চ হয়েছে iPhone 16। ভারতের বাজারে যার প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯ হাজার টাকা। দিল্লি এবং মুম্বাইয়ের আইফোনের শোরুম থেকে ইতিমধ্যে বিক্রি শুরু হয়ে গেছে iPhone 16।

এদিকে ভারতের বাজারে iPhone 16 লঞ্চ হওয়ার পর দাম কমতে শুরু করেছে iPhone 15-এর। এক রকম বলা যেতেই পারে, বর্তমানে ভারতের বাজারে জলের দরে বিক্রি হচ্ছে iPhone 15। আমরা আপনাদের বলে রাখি, ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি ভেরিয়েশনের ক্ষেত্রে ডিসকাউন্ট দিচ্ছে আইফোন। যদি আপনি এই উৎসবের মরশুমে নিজের স্বপ্ন পূরণ করতে চান, তবে এই ধামাকা অফারটি গ্রহণ করতে পারেন। উৎসব শেষ হওয়ার পূর্বেই আপনিও হয়ে যেতে পারেন iPhone 15-র মালিক।

আমরা আপনাদের বলি, আসন্ন দুর্গাপূজা এবং নব-রাত্রিকে কেন্দ্র করে ভারতের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মার্কেট তথা ফ্লিপকার্ট এবং অ্যামাজন নিজেদের সেল ঘোষণা করেছে। আর এই সেলে বিশেষ ডিসকাউন্টের সাথে বিক্রি হচ্ছে iPhone 15। উল্লেখ্য, iPhone 15-এর ১২৮ জিবি ভেরিয়েন্ট বর্তমানে Amazon-এ ৭৯,৬০০ টাকায় তালিকাভুক্ত করা হলেও বর্তমানে এর উপর গ্রাহকদের ১৭% ছাড় দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে, এই অফারের মাধ্যমে আপনি এই প্রিমিয়াম ফোনটি মাত্র ৬৫,৯০০ টাকায় কিনতে পারবেন। তাছাড়া, ২৫৬ জিবির জন্য মাত্র ৭৫,৯০০ এবং ৫৫৬ জিবির জন্য মাত্র ১,০৯০০০ টাকা খরচ করতে হবে গ্রাহকদের। তাছাড়া প্রত্যেকটি ফোনের ক্ষেত্রে ১৮ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাবেন গ্রাহকরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026