Today Trending News

Post Office: এবার পোস্ট অফিসে টাকা রাখলেই হবে দ্বিগুণ, জেনে নিন বিস্তারিত

যদি এই মুহূর্তে আপনি আপনার টাকা একটি ভালো সুদের আশায় বিনিয়োগ করতে চান, তবে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য হতে চলেছে। কারণ, আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য এমন একটি দুর্দান্ত তথ্য শেয়ার করতে চলেছি, যার মাধ্যমে খুব সহজেই নিজের জমাকৃত অর্থের দিগুন টাকা ফিরে পেতে পারেন। আজ্ঞে হ্যাঁ, নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলেই দ্বিগুণ পরিমাণ টাকা রিটার্ন পাবেন আপনি। শুধু তাই নয়, আপনার জমাকৃত এই অর্থের গ্যারান্টি কেন্দ্রীয় সরকার নিয়ে থাকে। ফলে টাকা রিটার্ন পেতে কোনরকম সমস্যার সম্মুখীন হতে হয় না এই বিনিয়োগে।

যদি এই মুহূর্তে আপনি দুর্দান্ত স্কিমে আপনার জমাকৃত অর্থ বিনিয়োগ করতে চান, তবে পোস্ট অফিসের টার্ম ডিপোজিট প্রকল্পে নির্দ্বিধায় বিনিয়োগ করতে পারেন আপনি। এটি বর্তমান সময়ের একটি সেরা বিনিয়োগ প্রকল্প, যেখানে আপনি ১,২,৩,৪,৫ কিংবা ১০ বছরের জন্য আপনার গচ্ছিত অর্থ বিনিয়োগ করতে পারেন। যেখান থেকে আপনি ৭.৫ শতাংশ হারে সুদ রিটার্ন পাবেন। অর্থাৎ আপনার বিনিয়োগ করা অর্থ দ্বিগুণ করতে সর্বমোট ৯ বছর ৬ মাসের জন্য জমা রাখতে হবে পোস্ট অফিসে। এরপর বিনা ঝামেলায় আপনার জমাকৃত অর্থের পাশাপাশি সুদের টাকাও রিটার্ন পাবেন খুব সহজে।

যেহেতু এই অর্থের গ্যারান্টি কেন্দ্রীয় সরকার নিয়ে থাকে, তাই দুশ্চিন্তা মুক্ত হয়েই বিনিয়োগ করতে পারেন পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিমে। একজন পূর্ণবয়স্ক ব্যক্তি চাইলে নিজে ব্যক্তিগত অ্যাকাউন্টে কিংবা জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমেও এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। তবে যদি বিনিয়োগকারীর বয়স ১৫ বছরের কম হয়, সেক্ষেত্রে অভিভাবক হিসেবে বিনিয়োগকারীর বাবা-মার নাম যুক্ত করা হয় এই প্রকল্পে। যদি আপনি ৫ লক্ষ টাকা এই লাভজনক প্রকল্পে বিনিয়োগ করেন, তবে তা ৯ বছর ৬ মাস দ্বিগুণ হয়ে ফেরত আসবে। তবে আপনি যদি তার আগে টাকা তুলে নিতে চান, সেক্ষেত্রে পাঁচ বছরে আপনি ৭ লক্ষ ২৪ হাজার ৯৭৪ টাকা রিটার্ন পাবেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026