এতদিন ধরে সারাদিন খবরের শিরোনামে থাকতো যে কোন তৃণমূল নেতা দলের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে বিজেপিতে যোগদান করেছে। তবে সম্প্রতি কিছুদিনের ট্রেন্ড পরিবর্তন হচ্ছে। এখন আবার শোনা যাচ্ছে তৃণমূল শিবিরে যোগদান করছে বিশেষ বিশেষ ব্যক্তিরা। কিছুদিন আগে টলিপাড়ার তারাদের ভিড় নেমেছিল তৃণমূল ভবনে। এবার আজ অর্থাৎ মঙ্গলবার তৃণমূলে যোগদান করলেন প্রাক্তন চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ূন কবীর (Humayun kabir)। আসলে চলতি মাসের ১ তারিখে তিনি তার পুলিশ কমিশনার পদ থেকে পদত্যাগ করেন। তখন থেকেই বঙ্গ রাজনীতিতে জল্পনা চলছিল যে সে তার স্ত্রী অনিন্দিতা দাস কবীরের মত কি তৃণমূলে যোগদান করবেন? আজ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে হুমায়ুন কবীর তৃণমূলে যোগদান করলেন।
আজ অর্থাৎ মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জনসভা হবে বর্ধমানের কালনাতে। সেই জনসভাতেই পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি স্বপন দেবনাথ এর হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করলেন প্রাক্তন আইপিএস হুমায়ূন কবীর। দলীয় সূত্রে জানা গেছে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট প্রার্থী হিসাবে লড়তে পারেন এই প্রাক্তন আইপিএস। আজ মমতার আগেই তৃণমূলে যোগদান করে বক্তব্য রাখেন। তিনি বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সুখে দুঃখে, বন্যায়, আম্ফান ঝড়ের সময় বিভিন্ন প্রকল্প নিয়ে যেভাবে ঝাপিয়ে পড়ে তা নিজে চোখে আমি দেখেছি। তার সাথে কাজ করা অত্যন্ত সুখদায়ক তা না বলে থাকা যায় না। তার অনুপ্রেরণায় আমি আজ অভিভূত।”
অন্যদিকে তৃণমূলে যোগদান করেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছেন হুমায়ূন কবীর। তিনি বিজেপিকে তুলোধোনা করে বলেছেন, “একটা বাইরের দেশে পশ্চিমবঙ্গের সংস্কৃতিমনস্ক মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। বিজেপি বঙ্গবাসীর মধ্যে বিভেদ করে নিজেদের ক্ষমতা দখল করতে। তবে পশ্চিমবঙ্গের মানুষ বোকা নয়। পশ্চিমবঙ্গের মানুষ ঠিক ওদের উত্তর দেবে। আগামী বিধানসভা নির্বাচনে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের ক্ষমতায় আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…