নিউজ

করোনায় সুস্থ হয়ে উঠেছেন ১০৩ বছরের বৃদ্ধা, আনন্দে হাতে তুলে নিয়েছেন বিয়ারের বোতল

শ্রেয়া চ্যাটার্জি – গোটা বিশ্ব করোনার আতঙ্কে সন্ত্রস্ত হয়ে রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। তার মধ্যেই একটি অসাধারণ খবর। ১০৩ বছরের এক বৃদ্ধা শুধুমাত্র করোনা থেকে সুস্থ হয়েছেন তাই নয়, বিছানায় শুয়ে শুয়ে রীতিমতো বিয়ার খাচ্ছেন। ম্যাসাচুসেটসের জেনি স্টেনা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেখানে তার সঙ্গে আরো ৩৩ জন করোনা রোগী ছিলেন। সর্বপ্রথম তিনি সুস্থ হয়ে ওঠেন। এত বয়স্ক অবস্থাতেও তিনি যে সুস্থ হয়ে উঠেছে তার জন্য গোটা নার্সিংহোম আনন্দে মাতোয়ারা।

দুঃখের মধ্যেও একটু আশার আলো দেখতে পেয়েছেন গোটা নার্সিংহোমের কর্মীবৃন্দ। তাই তারা এই সময়টিকে উদযাপন করার জন্য জেনির পছন্দের খাবার বিয়ার নিয়ে আসেন। সাদা সাদা চুলে, বিছানায় শুয়ে শুয়ে, ফোকলা দাঁতে তিনি দিব্বি বিয়ারের বোতলের চুমুক দিয়েছেন। নতুন করে বেঁচে ওঠার আনন্দে শুধু তিনি নয় গোটা বিশ্ব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আনন্দে আটখানা হয়ে পড়েছেন। শুধু তাই নয়, কিভাবে বেঁচে থাকতে হয়, তার খানিকটা শক্তিও বোধ হয়, এই বৃদ্ধ মানুষটাকে দেখেই এখন গোটা পৃথিবীর মানুষ শিখতে চাইছেন।

করোনার এই আবহে যখন চারিদিকে শুধু মাত্র মৃত্যুর খবর, দুঃখের খবর সেই মুহূর্তে এই অশীতিপর বৃদ্ধার এমন সুস্থ হয়ে ওঠার কাহিনী মানুষকে অনেকটা শক্তি দেবে , মানসিক জোর দেবে। গোটা বিশ্বের পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। সে রকম পরিস্থিতিতে এই খবরটি আশার আলো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026