নিউজ

আগস্টেই হতে পারে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, জানালেন শিক্ষামন্ত্রী

করোনার প্রকোপের ফলে উচ্চমাধ্যমিকের তিন দিনের বাকি পরীক্ষা স্থগিত হয়ে যায়, যার ফলে মাঝপথে বন্ধ হয়ে যায় উচ্চমাধ্যমিক। যে পরীক্ষাগুলি বাকি রয়েছে তার দিনক্ষণ ঘোষণা করা হয়ে গিয়েছে আগেই। দিনক্ষণ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী ২৯শে জুন, ২রা জুলাই ও ৬ই জুলাই উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে বলে জানান হয়েছে। তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

কলকাতা সহ রাজ্যের মোট আটটি জেলা ভয়াবহ ঘূর্ণিঝড় আমফানের ফলে বিধ্বস্ত। ক্ষতি হয়েছে প্রচুর স্কুলের। তার মধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হিসেবে প্রায় সাড়ে চারশো স্কুল ক্ষতিগ্রস্ত। শিক্ষমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজন হলে স্থানীয় কলেজে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হতে পারে। তিনি আরও জানান, সব কিছু ঠিকভাবে চললে পরীক্ষা শেষের একমাসের মধ্যে প্রকাশিত হতে পারে উচ্চমাধ্যমিকের ফলাফল। তবে মাধ্যমিকের ফলপ্রকাশ কবে হবে সে বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, পুরোদমে চলছে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের কাজ।

খুব শীঘ্রই প্রকাশ হবে মাধ্যমিকের ফলাফল এমনটাই জানা গিয়েছে। এদিকে ১০ই জুনের বদলে রাজ্যে ৩০শে জুন সমস্ত স্কুল বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরে লক ডাউন ও করোনার পরিস্থিতি বুঝে আগামী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026