Categories: দেশনিউজ

পঞ্চম দফার লকডাউনে অনেক ক্ষেত্রে মিলবে ছাড়, তবে কন্টেনমেন্ট জোনে বাড়বে কড়াকড়ি

আগামী ৩১ শে মে শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউন। ১ লা জুন থেকে দেশের স্বাস্থ্যবিধিতে কী স্ট্র্যাটেজি নেওয়া হতে পারে সে বিষয়ে রাজ্যের কাছে পরামর্শ চেয়েছে কেন্দ্র। তবে ক্যাবিনেট সচিব কন্টেনমেন্ট জোন গুলিতে সিল করে দেওয়ার পরামর্শ দিয়েছেন বলে কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গেছে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি এরূপ ১৩ টি শহরের পুর কমিশনার ও জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা।

সেই বৈঠকে কন্টেনমেন্ট জোনে লকডাউন বিধি কড়া করার ঈঙ্গিত দেন তিনি। দেশের এই ১৩ টি শহরেই মোট করোনা আক্রান্তের ৭০ শতাংশের বাস বলে জানা গেছে। এ দিনের এই ভিডিও কনফারেন্সে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত ছিলেন এ রাজ্যের কলকাতা ও হাওড়ার পুর কমিশনার। এছাড়াও দিল্লি, চেন্নাই, থানে, পুনে, মুম্বই, আহমেদাবাদ, ইনদওর, জয়পুর, জোধপুরের পুর কমিশনাররাও। এই ক্যাবিনেট সচিব ক্যাবিনেট সচিব কন্টেনমেন্ট জোনগুলি সিল করে দেওয়ার উপর জোর দেন বলে জানা গেছে।

একই সঙ্গে ১ লা জুন থেকে কীভাবে চলবে দেশ, সে বিষয়ে পরামর্শ চাওয়া হয় রাজ্যগুলোর কাছে। পঞ্চম দফার লকডাউন জারি হবে কিনা সে বিষয়ে বলতে গিয়ে কেন্দ্রের এক আধিকারিক জানান, ৩১ শে মে-র পর কী ধরনের লকডাউন জারি করা হবে, সে বিষয়ে সিদ্ধান্তের ভার রাজ্যগুলোর উপরই ছাড়া হচ্ছে। সূত্রের খবর, ছাড় মিলতে পারে, জিম, হোটেল ও হসপিটালিটি সেক্টরে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026