নিউজ

আবার ধেয়ে আসছে কালবৈশাখী, আগামী ৪৮ ঘন্টায় প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আমফান বিপর্যয় কাটিয়ে ওঠার আগেই আবারও দুর্যোগের মুখোমুখি পশ্চিমবঙ্গ। আগামী ৪৮ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের আগমন ঘটতে চলেছে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। রবি ও সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার এক পূর্বাভাসে এমনই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর।

আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ঝড়ের আশঙ্কা রয়েছে। ঘন্টায় ৬০ কিমি বেগে বইবে দমকা হাওয়া। কালবৈশাখীর কারণেই হতে পারে এই ঝড়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, দুই বর্ধমান ও উত্তর ২৪ পরগনায় প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে।

আগামী রবিবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় এই ক’দিন আকাশ মেঘলা থাকার পাশাপাশি দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। যার জেরে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কমে গেছে।

দক্ষিণের প্রবল বাতাসের উপর ভর করে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে বঙ্গে। বাংলা, বিহার ও আসাম হয়ে নাগাল্যান্ড পর্যন্ত পূর্ব পশ্চিমে বিস্তৃত একটি অক্ষরেখার টানেও প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। এর ফলে আগামী ৪৮ প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্বের রাজ্যগুলিতে। একইসঙ্গে দক্ষিণের কেরালা ও কর্ণাটকেও বৃষ্টি শুরু হবে শনিবার থেকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026