নিউজ

ওড়িশা নয়, পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘বুলবুল’

প্রীতম দাস : কিছুক্ষন আগে পাওয়া আইএমডি এর রিপোর্ট থেকে জানা যাচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে থাকবে। তবে প্রধান চিন্তার বিষয় হলো এতক্ষন অব্দি এটি ওড়িশা উপকূলে আছরে পড়ার আশঙ্কা ছিল তবে বর্তমানে এটির অবস্থান দেখে মনে করা হচ্ছে এটি ওড়িশা উপকূল এর গা ঘেঁষে বেরিয়ে সরাসরি পশ্চিমবঙ্গে আছরে পড়বে ও তারপর এটি বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করবে।

ঘূর্ণিঝড়টি ওড়িশা উপকূল ছেড়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আই এম ডি ) এর এক প্রবীণ কর্মকর্তা।

মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, এটি উত্তর- উত্তর পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে, তিনি আরো বলেন – ওড়িশা উপকূলে আঘাত হানার সম্ভাবনা নেই ঘূর্ণিঝড় বুলবুল এর। তবে ওড়িশা উপকূলে বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো বাতাস বইতে পারে।

আরও পড়ুন : আরও শক্তি বাড়াচ্ছে ‘বুলবুল’, সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর

আইএমডি এর ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন , ৭ই নভেম্বর এর মধ্যে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে ও পরবর্তী ২৪ ঘণ্টায় তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

ঘূর্ণিঝড় এর উপর আবহাওয়াবিদরা সর্বক্ষণ নিবিড়ভাবে তার গতিবিধির , অবস্থানের ওপর পর্যবেক্ষণ করে চলেছে । আগামী ৮ই নভেম্বর থেকে পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত কোনো মৎস্যজীবী সমুদ্রে মাছ ধরতে না যায় সে ব্যাপারে বিধিনিষেধ আরোপ করতে বলা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026