কালনা : বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনা রাজ্যে প্রতিনিয়ত বেড়েই চলেছে। এক যানবাহন অপর এক যানবাহনের সাথে রেষারেষি করতে গিয়ে প্রাণ গেছে বহু যাত্রীর। আজ আবারও এক বাস দুর্ঘটনার সাক্ষী থাকলো পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা।
আজ, বৃহস্পতিবার পূর্ব জেলার কালনা মহকুমার অন্তর্গত মাঝদিয়া গ্রামে এক বাস দুর্ঘটনা হয়। খবর সূত্রে জানা যায় যে, একটি বাইক যাত্রী ভর্তি এক বাসের সাথে রেষারেষি শুরু করে। বাইকটি বাসকে ওভার টেক করতে চাইলে বাসের চালক নিয়ন্ত্রণ হারান এবং চলন্ত বাসটি উল্টে যায়।
ঘটনাটি ঘটার সাথে সাথে স্থানীয় লোকেরা পুলিশকে খবর দেয়। সূত্রের খবর বাসটিতে ৬০ এর অধিক যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৪৩ জন গুরুতর ভাবে আহত। আহতদের পুলিশ স্থানীয় লোকের সহায়তায় কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করেছে। এছাড়া ঘটনায় ৪ জন ব্যাক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…