কেয়া সেন : এতো খরচা, এত পরিশ্রম তবুও দর্শকের প্রশংসা পেলেন না আশুতোষ গোয়ারিক। ইতিহাস নির্ভর ছবিই তিনি বানাতে ভালোবাসেন। তৃতীয় পানিপথের যুদ্ধ এবার তাঁর ছবির বিষয়। কিন্তু ট্রেলার মুক্তি পেতেই নেটিজেনদের সমালোচনায় বিদ্ধ হয়েছেন তিনি। নেটিজেনদের দাবি, সঞ্জয় লীলা বনশালীকে নকল করছেন পরিচালক। পানিপথের, আহমদ শাহ আবদালির লুকের সঙ্গে আশ্চর্য মিল আছে পদ্মাবতের, আলাউদ্দিন খিলজির।
এখানেই শেষ নয়। কৃতি শ্যানন রীতিমতো কপি করেছেন বাজিরাও মাস্তানি-র প্রিয়াঙ্কা চোপড়া কে।
গোদের ওপর বিষফোঁরার মতো, অর্জুন কাপুর ও নাকি অনুসরণ করেছেন রণবীর সিং-এর বাজিরাও অবতার।
শুধুমাত্র লুকই নয়,”পানিপথ” ট্রেলারের পরতে পরতে রয়েছে বনশালীর ছাপ। যদিও সমালোচনার জবাব দিয়েছেন আশুতোষ, জানিয়েছেন- যে সময়কাল কে ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে, তখন মারাঠা যোদ্ধা ও রমনীদের এমনই সাজ পোশাক ছিল, তাই কপি করার কোনো প্রশ্নই নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…