নিউজ

সোফার নিচে সুড়ঙ্গপথ, সেই পথ ধরে চলত পরকীয়া! স্বামীর কাছে ধরা পরল হাতেনাতে স্ত্রী

মেক্সিকো: দেশ-বিদেশে এখন পরকীয়া যেন রোজনামচার ঘটনা হয়ে গিয়েছে। এমন একটি অবাক করা পরকীয়ার ঘটনা ঘটেছে মেক্সিকো শহরে, যেখানে বিবাহিতা প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য একটি সুড়ঙ্গ করে ফেলেছিলেন প্রেমিক। সেই সুড়ঙ্গপথ ধরেই বাড়ি থেকে সোজা প্রেমিকার ঘরে যাতায়াত চলত। এভাবেই ধীরে ধীরে দানা বাঁধে। পরকীয়া প্রেম কিন্তু হঠাৎ তাতে বাধ সাধে মহিলার স্বামী। হাতেনাতে স্ত্রীকে পরকীয়া করতে ধরে ফেলেন তিনি।

জানা গিয়েছে, মেক্সিকোর বাসিন্দা তিজুয়ানায় ভিলাস ডেল প্রাদো ওয়ানে নামে এক ব্যক্তি তার প্রেমিকার ঘরে পৌঁছে যাওয়ার জন্য নিজের বাড়ি থেকে একটি সুড়ঙ্গ করেছিলেন। তারপর সেই সুড়ঙ্গ দিয়ে পৌঁছে যেতেন প্রেমিকার কাছে। কিন্তু সন্দেহ হতে থাকে মহিলার স্বামী জর্জের। আর তাই একদিন অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি এসে হাতেনাতে নিজের স্ত্রীকে পরকীয়া করতে ধরে ফেলে স্বামী। শুধু তাই নয়, ঘরে ঢুকে মহিলার স্বামী অর্থাৎ জর্জ দেখেন যে, সোফার নিচে একটি আস্ত গর্ত খোঁড়া রয়েছে। সেই গর্ত শুধুই একটি গর্ত নয়। একটি আস্ত সুড়ঙ্গপথ। যার দৈর্ঘ্য এবং প্রস্থ এতটাই যে, সেই সুড়ঙ্গ ধরে স্ত্রীর প্রেমিকের বাড়ি পৌঁছে যাওয়া যায়। এরপর শুরু হয় ঝগড়াঝাটি এবং তারপর পুলিশি হস্তক্ষেপ ঘটে।

তবে এরপর ঘটনা কোন দিকে মোড় নিয়েছে, তা স্পষ্ট করে কিছু জানা যায়নি। অবশ্য এই সোফার নিচে থাকা বড় গর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং তা ভাইরাল হতে এতটুকু সময় নেয়নি। বিবাহ বহির্ভূত সম্পর্ক এখন নতুন কিছু নয়, যা দেশ বিদেশে পৃথিবীর যে কোনও প্রান্তে সারাদিনে একাধিক ঘটে চলেছে। তার একটি দৃষ্টান্ত হল এই ঘটনা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026