বিনোদন

পার্টিতে নাচলেন ইউভানের মা-বাবা, নতুন বছরে নিজের বাড়িতে জমিয়ে পার্টি

পরিচালক রাজ চক্রবর্তী(Raj Chakraborty)র বাড়িতে বছরের শেষে ছিল ঘরোয়া পার্টি।  এই পার্টিতে উপস্থিত ছিলেন রাজের ঘনিষ্ঠ মহল।  পার্টির হোস্ট ছিলেন রাজ-ঘরণী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree ganguly)।  পার্টিতে পরিচালক সৃজিত মুখার্জি (srijit Mukherjee) ও তাঁর স্ত্রী মিথিলা (Mithila) এসেছিলেন তাঁদের একমাত্র মেয়েকে নিয়ে।  এছাড়া ছিলেন গায়ক রূপঙ্কর বাগচী(Rupankar Bagchi)।  পার্টি মাতিয়ে রেখেছিল রাজ ও শুভশ্রীর একমাত্র পুত্রসন্তান ইউভান(yuvan)। রাজ পার্টির বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

কয়েক মাস আগে জন্ম হয়েছে পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর একমাত্র পুত্রসন্তান ইউভানের।  ইউভানের জন্মের সময় শুভশ্রী ওয়েট গেন করেছিলেন।   সম্প্রতি তিনি আবারও শেপে ফেরার জন্য শুরু করেছেন ওয়ার্কআউট।  তাঁকে এই ব্যাপারে মোটিভেট করেছেন টলিউডের পরিচালক ও ডান্স কোরিওগ্রাফার বাবা যাদব।  বাবা যাদবকে সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন শুভশ্রী।  তবে ওয়ার্কআউটের মাঝেও ইউভানকে সময় দিতে ভোলেন না ইউভানের মা।

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘হাবজি গাবজি’।  এই ফিল্মে অভিনয় করেছেন শুভশ্রী ও পরমব্রত(parambrata)।  কিছু দিন আগে ইউটিউবে মুক্তি পেয়েছে ‘হাবজি গাবজি’র  ট্রেলার।  ট্রেলারটি মুক্তি পাবার সঙ্গে সঙ্গেই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।  এক উচ্চাভিলাষী দম্পতি তাঁদের ছেলেকে সময় দিতে না পারায় তার হাতে তুলে দেন লেটেস্ট মডেলের মোবাইল ফোন।  এমনকি ছেলেটির বাবা তাকে শিখিয়ে দেন মোবাইল গেম খেলার পদ্ধতি।  ক্রমশ ছেলেটি আসক্ত হয়ে পড়ে মোবাইল গেমের প্রতি।  এরপর তাদের পারিবারিক জীবনে আসে নতুন মোড়।  এই মুহূর্তে ‘হাবজি গাবজি’র মুক্তি নিয়ে যথেষ্ট উত্তেজিত রাজ ও শুভশ্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026