নিউজ

তিব্বত নিয়ে ভারতকে হুঁশিয়ারি চিনের

নয়াদিল্লি: বছরভর লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা পরিস্থিতি একইভাবে অব্যাহত ছিল। ২০২০ শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত লাদাখে শান্তি ফেরেনি। করোনা ভাইরাস চিন থেকে উৎপত্তি হওয়ার ঘটনার পর থেকেই কার্যত বিশ্বের কূটনৈতিক মহলে কোণঠাসা বেজিং সরকার। এমতাবস্থায় তিব্বত নিয়ে যেন ভারত কোনও অসংবেদনশীল মন্তব্য না করে এমন হুঁশিয়ারি দিল চিন। তিব্বতের যে কোনও বিষয়ে খুবই সংবেদনশীল। তাই এই সম্পর্কিত যে কোনও খবরে নিরপেক্ষতা এবং স্বচ্ছতা থাকা উচিত বলেই দিল্লিতে চিনা দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে ভারতকে পরামর্শ দেওয়া হয়েছে।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন তিব্বতিদের অধিকারকে স্বীকৃতি দেওয়ার সংক্রান্ত পদক্ষেপ বিষয়ক একটি আইন সাক্ষর করেছিলেন। সেই আইনকে ভারত সমর্থন করেছে এমন খবর সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পর রেগে লাল বেজিং সরকার। আর তাই এ প্রসঙ্গেই নজিরবিহীন কঠোর বিবৃতি দেওয়া হয়েছে চিনের পক্ষ থেকে।

এ প্রসঙ্গে চিনা দূতাবাসের মুখপাত্র জি রং বলেছেন, ‘আমাদের আশা, ভারতীয় সংবাদমাধ্যম চিনের সার্বভৌমত্ব ও অখন্ডতাকে রক্ষা করবে।’ এর পাশাপাশি চিনা দূতাবাসের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যে, চিনের আভ্যন্তরীণ ব্যাপারে ভারত নাক গলিয়ে তিব্বত কার্ড খেললে তার ফল ভাল হবে না। উল্টে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। এভাবেই ভারতকে হুঁশিয়ারি দিয়েছে চিন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026