বিনোদন

নতুন বছরে আসছে সন্তান, এইভাবে স্ত্রীর যত্ন রাখছেন বিরাট, দেখুন ভিডিও

অস্ট্রেলিয়ার মাটিতে দিন-রাতের অ্যাডিলেড টেস্ট খেলার পরই ভারতে ফিরে এসেছিলেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। আগামী জানুয়ারি মাসে তিনি প্রথম সন্তানের বাবা হতে চলেছেন। তাই এই সময়টা তিনি স্ত্রী’কে দিতে চান বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করেছিলেন। তাঁর সেই অনুরোধ মেনে নিয়েছিল বিসিসিআই। আপাতত জাতীয় কর্তব্য পালনের পর আপাতত একজন স্বামীর কর্তব্য পালন করছেন বিরাট। সম্প্রতি তাঁকে দেখা গেল মুম্বইয়ের একটি ক্লিনিকে। সেখানে সন্তানসম্ভবা স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে তিনি ডাক্তার দেখাতে এসেছেন।

গতকাল সাদা-নীল স্ট্রাইপ স্লিভলেস মিডি ড্রেসে দেখা গেল বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে। পায়ে ছিল সাদা রংয়ের কেডস জুতো। তিনি গাড়ি থেকে নামার সময় পাপারাৎজ়িদের ক্যামেরার সামনে পড়ে যান। ক্যামেরার দিকে তাকিয়ে তিনি হাতও নাড়ালেন। সঙ্গে ছিলেন বিরাট কোহলি। তবে বিরাটের মুখ সাদা রংয়ের মাস্কে ঢাকা ছিল। ডাক্তার দেখানোর পর তাঁরা দুজনেই একসঙ্গে গাড়িতে করে বেরিয়ে যান।

গত অগাস্ট মাসে বাবা হওয়ার খবর প্রথম জানিয়েছিলেন বিরাট কোহলি। তারপর থেকেই গোটা দেশে এই ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। তবে অ্যাডিলেড টেস্টে লজ্জাজনক পরাজয়ের পর, বিরাট পিতৃত্বকালীন ছুটি নেওয়া নিয়ে যথেষ্ট সমালোচনা করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার। এমনকী, তিনি ভারতীয় ক্রিকেট দলের মধ্যে বৈষম্যের অভিযোগও তুলেছিলেন। আসলে, সম্প্রতি বাবা হয়েছেন দলের অপর এক ক্রিকেটার টি নটরাজন। কিন্তু, চলতি অস্ট্রেলিয়া সফর ছেড়ে তিনি দেশে ফিরতে পারেননি। গাভাসকারের প্রশ্ন ছিল, যদি বাবা হওয়ার পর নটরাজন দেশে ফিরতে না পারেন, তাহলে বিরাট কোহলিকে কোন ভিত্তিতে পিতৃত্বকালীন ছুটি দেওয়া হল? যদি বাড়ি ফেরার আগে কোনও সমালোচনাতেই কান দেননি বিরাট কোহলি।

বিরাট দেশে ফিরে আসার পর ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন অজিঙ্কা রাহানে। মেলবোর্নে রাহানের নেতৃত্বেই ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে। আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে সিডনি টেস্ট। এই ম্যাচটি জিতে ভারতীয় ক্রিকেট দল বর্ডার-গাভাসকার ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে যেতে পারে কি না, এখন সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026