ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ভারতের লঞ্চ হয়ে গেল নতুন Hyundai Exter, দাম শুরু হচ্ছে ৬ লক্ষ টাকা থেকে

বহুদিন পরে Hyundai Motors আজ দেশে তাদের বহুল প্রতীক্ষিত Exter মডেলটি লঞ্চ করে দিয়েছে যার প্রারম্ভিক মূল্য ৬ লক্ষ টাকা। প্রথম দিন থেকেই দাবি করা হচ্ছিল এই গাড়িটি ভারতের বাজারে একেবারে ঝড় তুলবে। তবে প্রারম্ভিক মূল্য এরকম হলেও, পরবর্তীকালে কিন্তু এই গাড়ির দাম বৃদ্ধি পাবে। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন ১.২ লিটার চার সিলিন্ডার কাপ্পা পেট্রোল ইঞ্জিন, যা এই মুহূর্তে ই২০ জ্বালানি প্রস্তুত। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ৮৩ ps শক্তি এবং ১১৩.৮ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে। এটি একটি ৫ স্পীড MT এবং ৫ স্পিড AMT এর সাথে যুক্ত এবং এই গাড়িতে সেগমেন্টের প্রথম প্যাডেল শিফটার রয়েছে। এই গাড়িতে আপনারা একটি সিএনজি বিকল্প পেয়ে যাবেন যা ৬৯ পিএস শক্তি এবং ৯৫.২ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে।

এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন ১৯.৪ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ। এই মাইলেজ পাওয়া যাবে পেট্রোল Mt মডেলের জন্য। এছাড়া পেট্রোল AMT মডেলে আপনারা পেয়ে যাবেন ১৯.২ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ। এছাড়াও সিএনজি MT মডেলে আপনারা পেয়ে যাবেন ২৭.১ কিলোমিটার প্রতি কেজি মাইলেজ। এই গাড়ির বাহ্যিক ডিজাইনের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গুলির মধ্যে একটি হল প্যারামাট্রিক গ্রিল এবং এলইডি প্রজেক্টর হেডল্যাম্প। এছাড়া সিগনেচার এইচ এলইডি টেল ল্যাম্প রয়েছে এই গাড়িতে। এছাড়াও আপনারা সামনে এবং পিছনের দিকে স্কিড প্লেট পেয়ে যাবেন। এছাড়াও আপনারা পাচ্ছেন ১৫ ইঞ্চি ডায়মন্ড কাট অ্যলয় হুইল।

রঙের বিকল্পগুলির মধ্যে রয়েছে ছয়টি মনোটোন এবং তিনটি ডুয়ালটোন স্কিম। চারটি নতুন এক্সক্লুসিভ সংযোজন এর মধ্যে রয়েছে কসমিক ব্লু, রেঞ্জার খাকি; কসমিক ব্লু উইথ এবিস ব্ল্যাক রুফ এবং রেঞ্জার খাকি উইথ আবিস ব্ল্যাক রূফ। কেবিনের ভিতরে আপনি 3d প্যাটার্ন ফিনিশ পেয়ে যাবেন। এই গাড়িটির অন্দরসজ্জা সম্পূর্ণ লেদার সামগ্রী দিয়ে ডিজাইন করা হয়েছে। এই গাড়িতে আপনারা আরো অত্যাধুনিক কিছু ফিচার পেয়ে যাবেন। এই গাড়ির দাম ৬ লক্ষ টাকা থেকে শুরু হলেও সর্বাধিক দাম ৮.২৪ লক্ষ টাকা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026