টলিউডে ইন্ডাস্ট্রি বলেই ডাকা হয় তাকে। সেই ছোটবেলাতেই নিজের বাবার হাত ধরে পর্দায় পা রেখেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘ছোট্ট জিজ্ঞাসা’ ছবিতে শিশু চরিত্রে অভিনয় করেই সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। পরবর্তীকালে অবশ্য পড়াশোনায় মন দিলেও বড় হয়ে আবারো ইন্ডাস্ট্রিতে ফিরে এসেছিলেন সকলের প্রিয় বুম্বাদা। আর সেই থেকেই এখনো পর্যন্ত টলিউড ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াচ্ছেন তিনি।
এই মুহূর্তে অভিনেতা পুনরায় মিডিয়ার পাতায় চর্চিত হচ্ছেন। তবে চর্চার কারণ তিনি নিজে নন, তার সৎ বোন প্রাইমা শম্ভাবি চ্যাটার্জী। ১৩ বছর বয়সেই বাবার হাত ধরে ‘আদরিণী’ ছবির মাধ্যমে অভিনয় দুনিয়ায় ডেবিউ ঘটেছিল তার। তবে পরবর্তীকালে নিজের পড়াশুনাতেই মনোনিবেশ করেছিলেন তিনি। উল্লেখ্য, বিনোদন জগৎ থেকে বরাবরই একটা দূরত্ব বজায় রেখে চলেছেন প্রাইমা।
অভিনয়ের জন্য ছোট থেকেই উৎসাহ পেয়েছেন বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কাছ থেকে। তবে বাবা কিংবা দাদা প্রসেনজিৎ-এর মত তার অভিনয়ে উৎসাহ ছিল না তেমন। দর্শকদের মাঝেও তিনি অভিনেত্রী হিসেবে তেমন পরিচিত নন। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ও তার দ্বিতীয় স্ত্রী ইরা চট্টোপাধ্যায়ের সন্তান প্রাইমা। ছোট থেকেই বিশ্বজিৎ কন্যা হিসেবেই তিনি পরিচিত ইন্ডাস্ট্রিতে। এই মুহূর্তে তার প্রসঙ্গই উঠে এসেছে মিডিয়ার পাতায়। আর সেই সূত্র ধরেই প্রসেনজিৎ’এর পাশাপাশি মিডিয়ার পাতায় চর্চিত হচ্ছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ও।
উল্লেখ্য, বম্বেতেই পাকাপাকিভাবে নিজের পরিবারের সাথে থাকেন বিশ্বজিৎ। ছেলে প্রসেনজিৎ’এর সাথে রয়েছে সুসম্পর্কও। বাবার সাথে দেখা করতে মাঝে মাঝেই বম্বে চলে যান অভিনেতা। বোন প্রাইমার সাথেও ভালোই সম্পর্ক তার। বিভিন্ন অনুষ্ঠানে তার সাথেও দেখা মেলে প্রসেনজিৎ’এর। সবমিলিয়ে এই মুহূর্তে মিডিয়ার পাতায় বিশ্বজিৎ কন্যা চর্চার আলো কেড়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…