রাজ্য

“আমি কোন জড়বস্তু নয় যে ফেলে রাখা হবে”, বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা উস্কে মন্তব্য শিশির অধিকারীর

দীর্ঘদিন ধরে বঙ্গ রাজনীতি সরগরম হয়ে আছে শাসক দলের সাথে অধিকারী পরিবারের দ্বন্দ্বকে কেন্দ্র করে। কিছুদিন আগেই তৃণমূল বিদ্রোহী নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। তাছাড়াও তার ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikary) বিজেপিতে যোগদান করেন। তারপর থেকেই বঙ্গ রাজনীতিতে জল্পনা চলছিল শিশির অধিকারী (Sisir Adhikary) কি করবেন? তবে গতকাল জল্পনার অবসান ঘটিয়ে শাসকদল শিশির অধিকারীকে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে অপসারিত করেছিল। কিন্তু এখানেই শেষ নয়। তারপর পূর্ব মেদিনীপুর জেলার সভাপতির পদ থেকে সরানো হয় শিশির অধিকারীকে।

প্রথম থেকে শিশির অধিকারী বলে আসছিলেন তিনি দল ছাড়বেন না। কিন্তু এমন পরিস্থিতির ২৪ ঘন্টার মধ্যেই কার্যত অন্য সুর শোনা গেল শিশির অধিকারীর গলায়। তিনি তার বক্তব্যের মাধ্যমে আরও বিজেপিতে যোগ দেয়ার সম্ভাবনা ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। তিনি এদিন বলেছেন, “অনুগামীদের সাথে কথা বলে এরপর কি করবো তা ঠিক করব আমি। আমার কাছে সমস্ত দরজায় খোলা আছে। কোন সম্ভাবনাই এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”

এছাড়াও শাসকদল শিশির অধিকারীকে অপসারণ করার পর বারবার শিশিরবাবুর শারীরিক অসুস্থতার তত্ত্ব খাটিয়েছে। শিশির অধিকারী সম্বন্ধে কিছু দিন আগে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, “শিশিরবাবু বয়স হয়েছে। ওনার ছোটাছুটি করতে খুব অসুবিধা হচ্ছিল। তাই এটা প্রশাসনিক সিদ্ধান্ত।” এছাড়াও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, “দীর্ঘদিন এক পদে থাকার পর তার রদবদল হয়। এটা সংসদীয় গণতন্ত্রের এক প্রথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় আমার অনেকবার দপ্তর বদল হয়েছে। তানি আমি তো কখনো অপমানিত বোধ করিনি। আর অখিল গিরি তোমার কোন আমেরিকার নয়। ও দলের লোক।”

তবে এতদিন চুপ থাকার পর শেষ পর্যন্ত জবাব দিয়েছেন শিশির অধিকারী। তিনি বলেছেন, “আমি কোন জড় বস্তু নয় যে আমাকে যেখানে খুশি ফেলে রাখা হবে। আর আমার এখনো যা ফিটনেস আছে তাতে আমি ১৩০ বছর অব্দি বাঁচতে পারব।” স্বভাবতই বোঝা যাচ্ছে শাসক দলের সিদ্ধান্তে একদমই খুশি হননি শিশির অধিকারী। তারপর তার আজকের বক্তব্যের পর তার বিজেপিতে যোগদান শুধু সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026