বিনোদন

“কান্না চেপে রাখতে পারছি না”, আমফানে বাংলার ক্ষয়ক্ষতি নিয়ে খোলা চিঠি শুভশ্রীর

কৌশিক পোল্ল্যে: ঘূর্ণিঝড় ‘আমফান’এর দাপটে বাংলার ক্ষয়ক্ষতির পরিমান অপূরনীয়। হাজার হাজার মানুষ অর্থাভাবে দিশেহারা, ভেঙে গিয়েছে মাথার ছাদ। পেটের দায়ে ছোট শিশুকেও এক বুক জলে দাঁড়াতে হচ্ছে খাবার লাইনে। এই দুর্বিসহ পরিস্থিতিতে নিজের গর্ভস্থ সন্তানের উদ্দেশ্যে খানিক আক্ষেপের সুরেই এক খোলা চিঠি লিখলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।

আগত সন্তানের প্রতি উদ্দেশ্য করে তিনি জানান, প্রেগনেন্ট হলে হাসি খুশি থাকতে হয়, ভরা পেটে থাকতে হয়। কিন্তু বর্তমানের কঠিন পরিস্থিতিতে যেখানে বাংলার বহু মানুষ আজ বিপন্ন, তারা ঠিকমতো খেতেই পারছেন না, তাদের কথা ভেবে শুধুমাত্র সম্তানের মুখ চেয়ে ভরপেটে থাকার কথা ভাবতেই পারছেন না অভিনেত্রী।

যে সবুজ অরন্য তিনি ভালোবাসতেন তা আজ লন্ডভন্ড হয়ে গিয়েছে। উপড়ে গিয়েছে কত শতাব্দী প্রাচীন বনস্পতি বৃক্ষ। কত মাঠের ফসল মাঠেই নষ্ট হয়ে গেল। বাংলার অরন্যের আজ ধ্বংসপ্রায় অবস্থা, সাধের ম্যানগ্রোভ আজ তৃনভূমি সমান। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গর্ভস্থ সন্তানকে সবুজ ঘাসে ভরা ময়দান কিংবা কলকাতার সবুজায়ন না দেখাতে পারার আক্ষেপ মনে পুষে রাখলেন শুভশ্রী।

সর্বোপরি সাধারন মানুষ, বিশেষ করে উপকূলবর্তী এলাকার বেশিরভাগ মানুষই গৃহহীন, যেহেতু ঘূর্ণিঝড়ের দাপটে ধূলিসাৎ হয়ে গিয়েছে তাদের ঘরবাড়ি, সর্বস্ব। এমত অবস্থায় নিজের কান্না চেপে রাখতে পারছেন না তিনি, সন্তানের মুখ চেয়ে কীভাবে নিজেকে খুশি রাখবেন, সে উত্তর তার জানা নেই। সোশ্যাল মিডিয়ায় নিজের সন্তানের প্রতি নিজের লেখা এই অনুভূতিটুকু ভিডিও করে পোস্ট করলেন শুভশ্রী। তিনি যা যা বললেন বর্তমান পরিস্থিতিতে সবটাই প্রাসঙ্গিক এবং রীতিমতো ভাববার বিষয় বটে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026