রাজ্য

২১ বছর ধরে তৃণমূল করেছি বলে লজ্জা করে: সভামঞ্চ থেকে বিজেপির শুভেন্দু

কিছুদিন আগেই বিজেপিতে যোগ দেওয়ার পরেই এবারে সেই সমস্ত নেতা মন্ত্রীদের জন্য অনুষ্ঠিত হলো সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। সেই সভা মঞ্চ থেকে শুভেন্দু তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করার সুযোগ কিন্তু ছাড়লেন না। ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু নিজের রঙে ফিরতে দেখা যাচ্ছে শুভেন্দুকে। সভামঞ্চে থেকে নিজের পুরনো দল তৃণমূল কংগ্রেস কে আক্রমণ করতে দেখা গেল তাকে। তিনি সময় এবং সুযোগ বুঝে তার বহু দিনের জমানো রাগ উগরে দিচ্ছেন বলে মনে হচ্ছে। তৃণমূলকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন,”তৃণমূল কংগ্রেস দলটা একেবারে কোম্পানিতে পরিণত হয়েছে। লজ্জা করে ২১ বছর এই পার্টিটা করেছি বলে।” তখন হাততালি দিতে দেখা গেল পাশে বসা মুকুল রায় এবং তথাগত রায় কে।

শুভেন্দু আরো বলেছেন,” কেন্দ্র এবং রাজ্যে একই সরকার থাকতে হবে। না হলে বাংলার অর্থনৈতিক অবস্থা কখনো কোনদিন ফিরবে না। দেশের সব রাজ্যে বিজেপির সরকার নেই। তবে একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া সমস্ত রাজ্যের কেন্দ্রের সুযোগ-সুবিধা পাওয়া যায়। শুধুমাত্র পশ্চিমবঙ্গ তার মানুষদের জন্য এই সমস্ত সুযোগ সুবিধা দেয় না। একমাত্র বাংলাতে রাজ্য সরকারের জন্য ৭৩ লক্ষ্য চাষী কেন্দ্রের দেওয়ার সুবিধা থেকে বঞ্চিত থাকে। বাংলাকে মোদিজীর হাতে তুলে দিতে হবে। একমাত্র তাহলেই সোনার বাংলা গড়ার সম্ভব হবে। দীর্ঘ ৩৪ বছর ধরে সিপিএম যেভাবে বাংলাকে চালিয়েছে, তৃণমূল কংগ্রেস সেই একই পন্থা অবলম্বন করেছে। রাজ্যের অবস্থা যা ছিল এখনও তাই আছে।”

শুভেন্দু এদিন আরো বেশ কিছু দাবি করেছেন মঞ্চ থেকে। এদিন সভা মঞ্চ থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর নাম উল্লেখ করে তাকে কথা বলতে শোনা গেল। এদিন শুভেন্দু বললেন,”ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের এদেশে থাকার সুযোগ করে দিয়েছেন। ওনার জন্য আমরা এই দেশে এবং পশ্চিমবঙ্গে থাকার সুযোগ পাচ্ছি।” তার আরো দাবি,” একমাত্র বিজেপি পারে ফর দ্য পিপল, বাই দ্যা পিপল, অফ দ্যা পিপল ভাবধারাকে বাস্তবায়িত করতে। একমাত্র বিজেপিই দেশমাতৃকার চরণের তলায় থেকে সেবা করতে পারে মানুষের। একমাত্র বিজেপি দেশের মানুষের কোথায় ভালো হবে, কোথায় খারাপ হবে সেটা বুঝতে পারে। একমাত্র বিজেপিই পারে দেশের মানুষের হিতে কাজ করতে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026