নিউজ

‘বড়দের থেকেই বেয়াদবি শিখেছি’ আবারো কুরুচিকর মন্তব্য করে বসলেন নোবেল

কৌশিক পোল্ল্যে: দিনকে দিন বিতর্কের অপর নাম হয়ে উঠছেন বাংলাদেশি গায়ক মাইনুল আহসান নোবেল। একের পর এক তির্যক মন্তব্য ছুড়ে দিয়ে বরাবরই খবরে থাকতে বেশ পছন্দই করছেন তিনি। তার কটাক্ষের তালিকায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেউই বাদ যাননি। এই সমস্ত কারণের জেরেই ভারতে নোবেল এলে তাকে তৎক্ষণাৎ গ্রেফতার করা হবে এরকমটাও শোনা গিয়েছিল। জনৈক এক ব্যক্তি তো ত্রিপুরা পুলিশের কাছে এই মর্মে একটি এফআইআর দায়ের করেছিলেন। যদিও ঘটনার পর আবার ভারতে আসতে চেয়েছেন নোবেল।

নিজের গানের প্রচারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামটি ব্যবহার করে লাইমলাইটে আসতে চেয়েছিলেন গায়ক, কিন্তু ঘটনার ফল হলো উলটো। নোবেলের এহেন কার্যকলাপে ক্ষুব্ধ হয়ে যান একদল ভারতীয় ইউজার। সেই কারণেই ভারত থেকে নোবেলকে বয়কটের দাবিও করা হয় যেহেতু এই গায়কের উত্থান জি বাংলার জনপ্রিয় গানের রিয়্যালিটি শো ‘সারেগামাপা’ থেকেই। অবশেষে চাপে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হন নোবেল, কিন্তু মনে মনে ক্ষোভ পুষে রেখেছিলেন ঠিকই যা প্রকাশিত হলো আবারো তারই তীর্যক মন্তব্যের মাধ্যমে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নোবেল করে বসলেন এক বেফাঁস মন্তব্য যা গায়কের নীচ মানসিকতার পরিচয় দেয়। তিনি বলেই ফেললেন “বড়দের থেকেই বেয়াদবি শিখেছি”। নোবেলের কীর্তিকলাপে তিতিবিরক্ত হয়ে অনেকেই তাকে ‘বেয়াদব’ আখ্যা দেন, সেই মন্তব্যগুলির পরিপ্রেক্ষিতেই নিজের প্রতিক্রিয়া হিসেবে এমনটি স্পষ্ট জানিয়ে দিলেন নোবেল। অর্থাৎ বোধগম্য বিষয় একটিই, গায়ক ভাঙবেন তবু মচকাবেন না, বুঝে গেলেন নেটিজেনরা।

উল্লেখ্য যে গানের জন্য এতকিছু জল্পনা-কল্পনার সৃষ্টি সেই গান ‘তামাশা’ বেশ কয়েকদিন আগেই ইউটিউবে মুক্তি পেয়েছে এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় এই গানে লাইকের তুলনায় ডিসলাইকের সংখ্যা বহুগুণ বেশি, একে এক প্রকার বদলা নেওয়া বলা চলে। বস্তাপচা কনসেপ্টের গানে একেবারেই মন ভরেনি দর্শকদের বরং বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সেই প্রসঙ্গেও মুখ খুলে জনসমক্ষে তাকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ গায়কের। এসবের মাঝেই নোবেলের ভারতে আসা অনেকটাই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল একথা বলা চলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026