ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

প্যান কার্ড নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের, জেনে নিন বিস্তারিত

অন্ধকারে কয়েক লক্ষ প্যান কার্ডের ভবিষ্যৎ। আগামী ৩০শে জুনের মধ্যে যদি প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক না করা হয়, তাহলে অকেজো হয়ে যাবে প্যান কার্ড। প্রাথমিকভাবে গত ৩১শে মার্চ পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করার শেষ তারিখ ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে তা বাড়িয়ে ৩০শে জুন করা হয়েছে। লকডাউনে সাধারণ মানুষের কথা মাথায় রেখে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৩০শে জুনের মধ্যে প্যান কার্ডের সাথে আধার কার্ড না লিংক করলে প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে।

আপনি সহজেই বাড়িতে বসে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করিয়ে নিতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে www.incometaxindiaefiling.gov.in সাইটে লগ ইন করতে হবে। সেখানে গিয়ে ‘ ‘লিংক আধার’ সেকশনে ক্লিক করে PAN এবং আধার নম্বর দিয়ে সাবমিট করে দিন। ভেরিফিকেশনের পর আপনাকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া এসএমএসের মাধ্যমেও লিংক করতে পারবেন। UIDPAN12digit Aadhaar> 10digitPAN> লিখে ৫৬৭৬৭৮ বা ৫৬১৬১ নম্বরে পাঠিয়ে দিন।

শুধুমাত্র প্যান কার্ডই নয়, ৩০শে জুনের মধ্যে আরও কয়েকটি আর্থিক কাজ সেরে ফেলতে হবে। ৩০শে জুনের মধ্যে এই কাজ গুলি না করলে আপনাকে জরিমানা দিতে হতে পারে। দেখে নিন কোন কোন আর্থিক কাজ ৩০শে জুনের মধ্যে করতেই হবে।

১. ২০১৯-২০ আর্থিক বছরের ট্যাক্স বাঁচানোর যোজনায় টাকা জমা দেওয়ার শেষ তারিখ ৩০শে জুন।

২. ২০১৮-১৯ আর্থিক বছরের জন্য আইটিআর জমা দিতে হলে ৩০শে জুনের মধ্যে তা দিতে হবে। ফর্ম ১৬ জমা দেওয়ার শেষ তারিখও ৩০শে জুনই রাখা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026