মাত্র ৮৫ টাকায় পাবেন গোটা একটি বাড়ি! কি চমকে গেলেন তো? তবে ঠিকই পড়েছেন, অবিশ্বাস্য এই দামে বাড়ি মিলছে ইতালির এক শহরে। ইতালির ক্যালাব্রিয়ার দক্ষিণ অঞ্চলের এই শহরে বাস করেন সিনকেফ্রন্দি সম্প্রদায়ের মানুষ। ইতালিবাসীর কাছে এই শহরটির নাম চিনকেফ্রন্দি। সাহেবদের কাছে অবশ্য সিংকফ্রন্দি। তবে যেই নামেই ডাকুন না কেন, সবুজে ঘেরা এই শহরটি খুবই সুন্দর।
এখানেই মিলছে ৮৫ টাকায় সবুজে ঘেরা বাড়ি। কিনতে গেলে আপনাকে সশরীরে যেতে হবে এই শহরে। যদিও বিগত কয়েকমাস করোনা সংক্রমণে জর্জরিত ছিল এই অঞ্চল, তবে বর্তমানে আক্রান্তের সংখ্যা শূন্য। সেই কারণে করোনামুক্ত শহর হিসেবে নিজেদের দিকে লোক আকর্ষণ করতে চাইছেন তারা। মাত্র ১ ইউরো বা ভারতীয় মূল্যে ৮৫ টাকায় পেয়ে যাবেন বাড়ি। পরে টাকাপয়সা দেওয়ারও কোনো ব্যাপার নেই।
এই বিষয়ে শহরের মেয়র মিশেল কনিয়া জানিয়েছেন, “একটি প্রকল্পের আওতায় এই কাজ হচ্ছে। যার নাম অপারেশন বিউটি (Operation Beauty)”। অর্থাৎ, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল প্রাণহীন এই শহরকে নবজীবন দান করা। সেই উদ্দেশ্য সফল করতেই এতো কম মূল্যে বাড়ি কেনার সুযোগ দিয়েছেন। মানুষের আনাগোনা বাড়লে শহর আবার আগের রূপ ফিরে পাবে, সেই আশাতেই দিন গুনছেন তারা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…