খেলা

Rishabh-Urvashi: ‘তোমার সম্মান বাঁচিয়ে দিলাম’, ফের ঋষভ পন্থকে খোঁচা ঊর্বশীর

চলমানরত এশিয়া কাপের মেগা আসরে গতকাল পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। যার সুবাদে সোশ্যাল মিডিয়ায় এখন ভারতীয় ক্রিকেট দলের তীব্র আলোচনা চলছে। তবে খেলার প্রসঙ্গ ছাপিয়ে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থকে নিয়ে নেট পাড়ায় চলছে অন্যরকম আলোচনা। গতকাল ভারতীয় একাদশে সুযোগ না পেলেও সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। আর এর কারণ অবশ্য আর কিছুই নয়, ফের বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নাম জড়িয়েছে তার।

২০১৯ সালে এই দুজকে নিয়ে প্রথমবারের মতো সোশ্যাল মিডিয়া গরম হয়েছিল। তবে কেউ কখনো পাকাপাকিভাবে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি। কখনও ঋষভ নাম না করেই বলি অভিনেত্রীর উদ্দেশে বলছেন, ‘পিছা ছোড়ো মেরা বহেন’। তো কখনও উর্বশী লিখছেন, ‘ছোটু ভাইয়া! ব্যাট-বল খেলো’। উর্বশীর এই পোস্টের প্রত্যুত্তরে টিম ইন্ডিয়ার ঝোড়ো উইকেট কিপার ব্যাটসম্যান লিখেছিলেন, ‘নিজেকে সেটা নিয়ে চাপ দেওয়া উচিত নয়, তা তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না’। দীর্ঘ কয়েক বছর ধরে এমন ভাবেই চলছে দুই তারকার ভাবের আদান-প্রদান।

সম্প্রতি বলি অভিনেত্রী উর্বশী রাউতেলার ব্লু-ড্রেসে একটি হট ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামের একটি ক্যাপশনে উর্বশী লিখেছিলেন, ‘আমি তোমার সম্মান বাঁচিয়ে দিলাম নিজের পক্ষের গল্পটা না বলে’। উর্বশী কি তবে ঋভষ পন্তকে উদ্দেশ করেই লিখেছেন এই লাইন? অন্তত তেমনটাই মনে করছেন ফ্যানেরা। আর এমনটা মনে করার পেছনে অবশ্য একাধিক কারণ রয়েছে নেট প্রেমীদের।

বেশ কয়েকদিন আগে বলিউড অভিনেত্রী ঊর্বশী নাম না বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, মিস্টার আরপি আমার সাথে দেখা করার জন্য সুদূর বেনারস গিয়ে কয়েক ঘণ্টা অপেক্ষা করেছিলেন। যদিও সেই মুহূর্তে তার সাথে দেখা করা সম্ভব হয়নি। তবে পরে তার সাথে সাক্ষাত করেছিলাম। পুরো নাম না বললেও নেট প্রেমীরা মনে করছেন, এই আরপি হলেন ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। তবে উর্বশীর এমন মন্তব্যের পর ঋষভ পন্থ সরাসরি বলেছিলেন,’শুধুমাত্র সংবাদমাধ্যমে আলোচনায় থাকার জন্য অনেকেই এমন বাড়তি কথা বলে থাকেন।’ তবে দুইয়ের সত্যতা আজও অপ্রকাশ্য।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026