নিউজ

ট্রেন সফর করার আগে জেনে নিন কিছু বিশেষ নিয়ম কানুন, না হলে আপনাকে যেতে হবে জেলে

যখন আপনি রেল যাত্রা করেন তখন আপনাকে রেলের বহু নিয়ম কানুন মেনে চলতে হয়। যখন কেউ এই রেলের নিয়ম কানুন গুলি পালন না করেন তখন তাকে একটা মোটা টাকা জরিমানা গুনতে হয়। শুধু তাই নয়, ভারতীয় রেলে যদি আপনি কিছু গর্হিত অপরাধ করেন তাহলে আপনাকে কিন্তু জেল হেফাজতে পর্যন্ত রাখা হতে পারে এই বিষয়টির অপরাধে। তাই রেল সফর করার আগে অবশ্যই ভারতীয় রেলের কিছু বিশেষ নিয়ম কানুন মেনে চলা অত্যন্ত প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা।

আপনাদের জানিয়ে রাখি, আপনি যদি রেলের সফর করেন তাহলে আপনাকে রেলের কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। আপনি কিন্তু কোনোভাবেই ভারতীয় রেলের নিয়ম অমান্য করতে পারেন না। ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, ট্রেনে সফল করার সময় আপনি ট্রেনে কোন রকমের জ্বলনশীল পদার্থ নিয়ে যেতে পারবেন না। গ্যাস সিলিন্ডার হোক বা কেরোসিন তেল এমনকি পেট্রোল, কোন জিনিসই আপনি ট্রেনে করে নিয়ে যেতে পারেন না। এটা একটি দণ্ডনীয় অপরাধ।

যদি আপনি এই কাজটা করেন তাহলে, রেলের ১৯৮৯ সালের আইনের ১৬৪ নম্বর ধারা অনুযায়ী ভারতীয় রেলওয়ে আপনার উপরে মামলা দায়ের করবে এবং আপনাকে তিন বছর পর্যন্ত জেল খাটতে হতে পারে এই অপরাধের জন্য। তার পাশাপাশি ১০০০ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে আপনার।

ট্রেনে সফর করার সময় আরো কিছু নিয়মকানুন আপনাকে মানতে হবে। এরমধ্যে অন্যতম হলো ধূমপান না করা। ট্রেনে কোনভাবেই আপনি ধূমপান করতে পারেন না। বহু বছর ধরে এই নিয়মটা কার্যকরী রয়েছে এবং ট্রেনে যদি আপনি ধূমপান করেন তাহলে আপনার জেল হতে পারে অথবা আপনাকে মোটা টাকা জরিমানা দিতে হতে পারে। পাশাপাশি, ট্রেনে যদি আপনি ট্রেনের ছাদে উঠে রেল সফর করেন তাহলেও সেটা অত্যন্ত গর্হিত একটি অপরাধ। এটা যদি আপনি করেন তাহলেও কিন্তু আপনার জরিমানা এবং জেল হতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026