খেলা

‘কোহলি আউট হওয়ার পর প্রতিজ্ঞা করেছিলাম শেষ বল পর্যন্ত খেলবো’ : জাদেজা

কটকে তৃতীয় একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ৩১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ইনিংসের ৪৭ তম ওভারে আউট হয়ে যান বিরাট কোহলি। তখন ভারতের স্কোর ৬ উইকেটে ২৮৬ জেতার জন্য তখনও ভারতের দরকার ছিল ২৯ বলে ৩০ রান। সেই মুহূর্তে রবীন্দ্র জাদেজা নিজে প্রতিজ্ঞা নিয়েছিলেন শেষ পর্যন্ত তিনি খেলবেন এবং ভারতকে জিতিয়ে তবেই ফিরবেন‌। ভারতের জয়ের পর একথা জানান রবীন্দ্র জাদেজা।

এই ম্যাচে ভারতের ও উপরিক্রমের তিন ব্যাটসম্যানই অর্ধশত রান পূরণ করেন। যদিও ম্যাচের সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান(৮৯)। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড অর্ধশতরান পূর্ণ করে ৭৪ রানে অপরাজিত থাকেন। ভারতের মধ্যক্রমের তিন ব্যাটসম্যান দ্রুত ফিরে যাওয়ায় চাপ বেড়ে যায়। তখন ক্রিজে আসেন রবীন্দ্র জাদেজা। শেষ পর্যন্ত ৩১ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন।

আরও পড়ুন : আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূর্ণ করলেন মহেন্দ্র সিংহ ধোনি

সিরিজ জয়ের পর জাদেজা জানান “আমি ক্রিজে আসার পর বিরাট বলে মিড-অন ও মিড-অফ এর মাঝামাঝি দিয়ে খেলো, কোন মূর্খামি করার দরকার নেই”। তারপর জাদেজা আরও যোগ করেন “আমার ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ এটা সিরিজ নির্ণায়ক ম্যাচ চলছিল। আমার কাজ ছিল বিরাটের সঙ্গে ক্রিজে থেকে শুধু স্ট্রাইক রোটেট করা। বিরাট আউট হওয়ার পর শার্দুলকে বলেছিলাম উইকেট খুব সুন্দর, ব্যাটে বল ভালো আসছে। আমরা শেষ পর্যন্ত ক্রিজে থাকলে অনায়াসেই ম্যাচ জিতে যাব”।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026