নিউজ

বিজেপির অভিনন্দন যাত্রায় উপচে পড়ল মানুষের ভিড়

নিজস্ব প্রতিনিধি: নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে পথে নামল বিজেপি। সোমবার ওয়েলিংটন থেকে শ্যামবাজার পর্যন্ত এক মহামিছিলের আয়োজন করে তারা। যার পোশাকি নাম দেওয়া হয় অভিনন্দন যাত্রা। এই অভিনন্দন যাত্রায় বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা তো ছিলেনই। যোগ দেন কেন্দ্রীয় নেতৃত্বও। মিছিলের মুখ ছিলেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা। মিছিল শেষে শ্যামবাজারে সভাও করেন তিনি।

এই মিছিলকে ঘিরে উপচে পড়া ভিড় নজরে আসে সপ্তাহের প্রথম কাজের দিনই। সকাল থেকেই কলকাতামুখী বিভিন্ন জেলার বিজেপি কর্মী, সমর্থকরা। হাতে প্ল্যাকার্ড, দলীয় পতাকা, নরেন্দ্র মোদির ছবি, মুখে স্লোগান। মিছিল শুরু হয় দুপুর সওয়া দু’টো নাগাদ। তার বহু আগেই ওয়েলিংটনে হাজির হয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়, রূপা গঙ্গোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার, লকেট চট্টোপাধ্যায়রা। ওয়েলিংটন থেকে শ্যামবাজার পর্যন্ত হুডখোলা গাড়িতে ছিলেন জেপি নাড্ডা, কৈলাস বিজয়বর্গীয়।

আরও পড়ুন : বড় ধাক্কা মমতার, CAA-NRC সংক্রান্ত বিজ্ঞাপন বন্ধ রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের

পিছনে হাজার হাজার বিজেপি নেতা, কর্মী, সমর্থক। শীতের কলকাতায় কার্যত গেরুয়া প্লাবন। মিছিলে তুলে ধরা হয় বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি। আদিবাসী নাচ, ছৌ নৃত্যের সঙ্গে দেখা যায় গেরুয়া বসনে একদল বাউলকে। হাতে দোতারা। মিছিলের আরও খানিক পিছনে ছিলেন কীর্তন শিল্পীরা। তাঁদের ঢাক, ঢোল, খোল, করতালের বোলে মুখর মহানগর।

সবথেকে বড় বিষয় হল, এত বড় মিছিল তবু কোথাও কোনও বিশৃঙ্খলার খবর মেলেনি। এত মানুষ পথে নেমেছেন, হাতে রাজনৈতিক দলের ব্যানার, কিন্তু সবটাই শান্তিপূর্ণভাবে হয়েছে। মিছিলে অংশগ্রহণকারীদের কেউ কেউ বলছেন, বিরোধীরা সিএএ নিয়ে মানুষকে ভুল বার্তা দিচ্ছে। দেশকে অশান্ত করে তুলছে। কখনওই এই আইন জনবিরোধী নয়। এমন কোনও আইন নেই, যা একজন নাগরিকের কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেয়। তাঁদের দাবি, আগে দেশ, পরে রাজনীতি। বিরোধীরা সে কথা ভুলে অকারণে সিএএ নিয়ে রাজনীতি করছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026