বিনোদন

Nusrat Jahan: ‘তোমায় ভালোবাসা পাঠালাম’, কার জন্য এই বার্তা নুসরতের?

নুসরত জাহান টলিউড থেকে রাজনৈতিক মহলে বিতর্কিত নাম। সুন্দরী নিজস্ব জীবন নিয়ে চর্চার শেষ নেই টলিপাড়াতে। কয়েক মাস ধরে মিডিয়াকে এড়িয়ে কয়েকমাস ধরেই এড়িয়ে চলছেন অভিনেত্রী। তবে মিডিয়াতে স্পিকটি নট থাকলেও সোশ্যাল মিডিয়াতে বার বার নিজের “মনের মথা” নানান পোস্টে প্রকাশ পাচ্ছে। যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের প্রেম হোক কিংবা নিজের প্রথম অন্তঃসত্ত্বা, নিখিলের সঙ্গে বিয়ের বিতর্ক, ডিভোর্সের গুঞ্জন এই নিয়ে চলছে নানান গুঞ্জন। তবে এসবে মন না দিয়ে নিজের মতো করে ভালো আছেন নুসরত।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে অভিনেত্রী তথা সাংসদ নুসরত ভালোবাসার বার্তা দিলেন। গাড়ির ভিতর বসে রয়েছেন নুসরত জাহান, পরনে হলুদ রঙের ঢিলেঢোলা পোশাক, খোলা চুল, আর নো-মেকআপ লুক। এইভাবে সেলফি ক্যামেরায় নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে বুমেরাং ভিডিয়ো বানালেন অভিনেত্রী। আর সেই ভিডিয়োর ক্যাপশনে লিথেছেন, ‘আমার তরফে ভালোবাসা পাঠালাম তোমায়’। পাশে একটি হৃদয়ের চিহ্নের ইমোজি জুড়ে দিয়েছেন নুসরত। 

নুসরত অবশ্য এই ভালোবাসা কার জন্য পাঠালেন তা কিন্তু তিনি জানাননি। অনেকে ভাবছে যশের জন্য কি এই ভালোবাসা নাকি নিজের আগত শিশুর জন্য এই ভালোবাসা নাকি নিজের অনুরাগীদের জন্য এই ভালোবাসাপাঠাচ্ছেন তা স্পষ্ট করে কিছু জানা যায়নি। এই উত্তর কেবল নুসরতই দিতে পারবেন। কিছুদিন আগে ছিল বখরি ঈদ। এই দিন হাতে রঙ তুলি তুলে নিলেন। এই রঙ তুলি দিয়ে সাদা ক্যানভাসে ভালোবাসার রঙ ভরে ছিলেন নুসরত। ইদের দিন ‘লাভ বার্ডস’দের ছবি এঁকে পোস্ট করেছিলেন ইনস্টাগ্রাম স্টোরিতে।

এই অন্তঃসত্ত্বা অবস্থাতে কাজ থেকে একেবারেই বিরতি নেননি। নিজেকে নানান কাজের মধ্যে ব্যস্ত রেখেছেন। কখনো ভোটের প্রচার তো কখনো বিজ্ঞাপনের কাজ করছে। এর মাঝেই আবার একই ছাদের নীচে থাকতে শুরু করেছেন যশরত। একসাথে ছবি না দিলেও যশের প্রিয় সারমেয় হ্যাপির সাথে নানান ছবি শেয়ার করেছেন। আর যশ ও নিজের গার্লফ্রেন্ডের যত্ন আর্তি নিচ্ছেন।

  

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026