টলিউড

Sreelekha Mitra: পথপশুদের পর তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি ভালোবাসা শ্রীলেখার

শ্রীলেখা মিত্র টলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। বহু বছর ধরে টেলিভিশন এবং সিনেমাতে দাপটের সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী। এই অভিনেত্রীর বয়স বাড়লেও চিররঙিন থাকতে ভালোবাসেন। অভিনয়ের পাশাপাশি পথপশু শিশুদের বড্ডো বেশি ভালোবাসেন। নিজের সোশ্যাল মিডিয়ায় ভীষণরকম সক্রিয় শ্রীলেখা। সম্প্রতি নিজের ফেসবুক পেজে ডেটে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন অনুরাগীদের। তবে ছিল এক শর্ত।

অভিনেত্রী বলেন যার সাথে তিনি ডেটে যাবেন তাকে অবশ্যই পথ পশুদের প্রতি ভালোবাসা থাকতে হবে। আর সেই শিশুদের মধ্যে একজনকে দত্তক নিতে হবে। অভিনেত্রী যেমন স্পষ্ট কথা বলতে ভালোবাসেন তেমন কথা মতো কাজ করতে ভালোবাসেন। অভিনেত্রীর কথামতো রেড ভলেন্টিয়ার্স শশাঙ্ক এক কুকুরছানাকে দত্তক নেন। তাই অভিনেত্রীও নিজের কথা মতো সদ্য রেড ভলেন্টিয়ার্স শশাঙ্কের সঙ্গে ডেটিংয়ে যান।

শ্রীলেখার এই ডেটিং খবর নেট পাড়ায় এখন সকলের জানা। এমনকি এই ডেটে যাওয়ার জন্য নানান প্রস্তুতি তিনি নিজের অনুরাগীদের সাথে ভাগ করে নেন। তিনি সকল অনুরাগীদের কাছে জানতে চেয়েছিলেন এই ডেটে যাওয়ার জন্য কী রকম পোশাক পরা উচি সে বিষয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে জানতে চেয়েছিলেন। বিভিন্ন সাজেশন এসেছিল অভিনেত্রীর কমেন্ট বক্স। শেষমেষ সাদা টপ আর ব্লু জিন্স পরেই শশাঙ্কের সঙ্গে প-সাম ডেট গেলেন। আর তাঁর ডেটের সঙ্গীও ম্যাচিং ড্রেসের সাম্য বজায় রাখলেন।

অভিনেত্রীর এই প-সাম ডেটে যাওয়ার পথে গাড়ির সিগন্যালে হঠাৎ দেখা হয় তেনাদের সাথে হ্যাঁ যাদের আমরা হিজরা বলে ডাকি। অন্যরা এই মানুষদের ঘৃণার চোখে দেখলেও সাবাই এক নয়৷ সেই সময় এই মানুষের উপস্থিতি অভিনেত্রীর কাছে সৃষ্টি হল মিষ্টি এক মুহূর্তের। অন্যদের মতো মুখ ঘুরিয়ে ভিক্ষা দিয়ে চলে যাওয়া নয় বরং হাসি মাখা সেলফি তুললেন। আর সেই ঝলক পোস্ট করলেন নিজের ফেসবুকে। ছবি পোস্ট করে শ্রীলেখা লেখেন, “গতকাল ডেটে যাওয়ার সময় ছবিটা তোলা। এই মানুষগুলো আমার খুব পছন্দের। কোনও কোনও সময় ওনারা আমাকে চিনতে পেরে এগিয়ে আসেন এবং আমার লিপস্টিকের শেডের প্রশংসা করেন। এগুলোই আমার ভালো থাকার রসদ। এগুলো আমাকে ভালো রাখে। এর মাধ্যমে কিছু পজিটিভিটি এবং ভালোবাসা ছড়িয়ে পড়ে।” এই ছবি আর লেখা পোস্ট অভিনেত্রীর প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা দ্বিগুণ বেড়ে গেল।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026