বিনোদন

Jisshu-Alia: একই ফ্রেমে যীশু-আলিয়া ভাট! ছবি শেয়ার করলেন অভিনেতা

বেশ কয়েক বছর ধরে টলিউডের পাশাপাশি বলিউডেও সমানতালে অভিনয় করে চলেছেন বলিষ্ঠ অভিনেতা যীশু সেনগুপ্ত। ‘বরফি’, ‘মনিকর্ণিকা’ ‘সড়ক ২’ একের পর এক হিট ছবিতে দেখা গিয়েছে সকলের প্রিয় মহাপ্রভুকে। গত বছর করোনা আবহে ডিজনি হটস্টারে মুক্তি পেয়েছিল এই সিনেমা। এই৷ সিনেমায় সুপারস্টার আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন যীশু। যীশুর অভিনয় সকলে পছন্দ করেন।

আলিয়ার সাথে প্রথম কাজ করেই অভিনেতা যীশু অভিনেত্রীর বেশ প্রশংসা করেছিলেন। এক সংবাদমাধ্যমে বলিউড অভিনেত্রীর সাথে কাজ করা প্রসঙ্গে অভিনেতা বলেছিলেন, নিজের কাজ নিয়ে আলিয়ার আলাদা প্যাশন রয়েছে। বর্তমান প্রজন্মের শ্রেষ্ঠ তারকাদের মধ্যে আলিয়া অন্যতম।” শুক্রবার দুপুরে আলিয়ার সাথে অভিনেতা নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে এক নতুন ছবি শেয়ার করলেন। এই ছবিতে দুজনেই জিমে একসাথে ছিলেন। দুজনের মুখে এক মিষ্টি হাসি। এই ছবি শেয়ারের সাথে সাথে অনুরাগীরা অভিনেতাকে ভালোবাসা জানিয়েছেন। মাত্র ১ ঘন্টায় ২০ হাজারের বেশি লাইক। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

উল্লেখ্য,এই বছর করোনার দ্বিতীয় ওয়েভে রাজ্যের নাজেহাল অবস্থা। যখন সাধারণ মানুষ চিকিৎসার জন্য বেড খুঁজছিলেন তখন৷ তিনি দক্ষিণ কলকাতায় একটি সেফ হোম খোলেন। এই সেফ হোমে ২৫ জন করোনা রোগীর থাকবার ব্যবস্থা করা হয়েছিল প্রত্যেক রোগীর চিকিৎসা থেকে খাওয়া দাওয়া সব পরিষেবা দেওয়া হয়েছিল বিনামূল্যে। এমনকি যশ ঘূর্ণিঝড়ে সুন্দরবনের মানুষকে ত্রাণ দিতে পৌছে গিয়েছিলেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026