রাজ্য

প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব যেন সিঙ্গুরে টাটাকে ফিরিয়ে আনা হয়, মুকুল রায়

এবারে বিজেপি নেতা মুকুল রায়ের (Mukul Roy) এর গলায় শোনা গেল সিঙ্গুরে টাটা ন্যানো প্রকল্পের কথা। নন্দীগ্রামের সভা থেকে উনি সিঙ্গুর থেকে টাটা ন্যানো প্রকল্প বিদায় প্রসঙ্গ উত্থাপন করে মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কে কটাক্ষ করেন। তিনি বলেন, “বারবার মনে হয় সিঙ্গুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ দিয়ে আমরা যুব সমাজের সঙ্গে অন্যায় করেছি। টাটা কে তাড়িয়ে দিয়েছি। আমি নিজে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব যাতে টাটাকে আবার ফিরিয়ে আনা যায়।”

বিজেপিতে যোগ দেবার পরে বেশ কয়েকবার মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন মুকুল রায়। তার বক্তব্যে সিংহভাগ জুড়ে থাকতো সিঙ্গুর আন্দোলন প্রসঙ্গ। সিঙ্গুরের টাটা কারখানা বিদায় নিয়ে বারবার আফসোস করতে শোনা গিয়েছে মুকুল রায়কে। তিনি এর আগেও বলেছিলেন,” যেভাবে আন্দোলন করে টাটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাতে বাংলায় কিন্তু শিল্পের পথ বন্ধ হয়ে গিয়েছে।” এদিন আবারো মুকুল রায়ের গলায় শোনা গেল এই আফসোসের কথা।

গত ২০০৬ সালে সিঙ্গুরে ন্যানো গাড়ি তৈরির কারখানা নির্মাণের সিদ্ধান্ত নেয় টাটা কর্তৃপক্ষ। সেই অনুযায়ী কাজ শুরু হয়ে গিয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রবল আন্দোলনের চাপে শেষমেষ ২০০৮ সালে সিঙ্গুর থেকে বিদায় নিয়েছিল টাটা। এর পরে তারা গুজরাটের সানন্দে তাদের কারখানায় নিয়ে যায়। প্রসঙ্গত সেই আন্দোলনে মমতা ব্যানার্জীর ডান হাত ছিলেন মুকুল রায়। কিন্তু দল বদল এর পরেই তিনি সরাসরি কটাক্ষ করেছেন মমতা ব্যানার্জিকে। সিঙ্গুরে অ্যাগ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করার ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এতদিন পরে সিঙ্গুরে কারখানা আসার কারণে বিরোধীদলের কটাক্ষ, ” শেষে চৈতন্য হয়। কোন চৈতন্য সঠিক সময় হয়না। এতদিনে বুঝতে পারলেন ওই জমিতে চাষ হবে না। Agro-industry মানুষ বোঝেই না। ইন্ডাস্ট্রি শব্দটা জুড়ে মানুষকে বিভ্রান্ত করাটা সহজ। নতুন সরকার ভাববে ওই জমিতে কি হবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026