নিউজ

‘ভারতে আমি ঠিকই যাব’, পোস্ট দিয়ে জানিয়ে দিলেন নোবেল

কৌশিক পোল্ল্যে: বর্তমানে বিতর্কের আর এক নাম মাইনুল আহসান নোবেল। জি বাংলার বিখ্যাত রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’ তে অংশগ্রহন করে রাতারাতি জনপ্রিয়তা লাভ করেন এই বাংলাদেশি গায়ক। অনুষ্ঠান শেষে তার নানান বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ ভারতবাসী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মারফৎ বিভিন্ন ভারতীয় ব্যক্তিত্বকে কটাক্ষ করা তার নিত্যদিনের স্বভাব হয়ে গিয়েছে বলা চলে। তার কটাক্ষের শিকার স্বয়ং নরেন্দ্র মোদী, বাদ পড়েননি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের কারনে বেশ কয়েকদিন ধরেই খবরের শীর্ষে নোবেল। এরপর তার একের পর এক পোস্টে সমালোচনার ঝড় বয়ে যায়। এদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে নেতিবাচক পোস্ট করলে নোবেলের উপর বেজায় চটে যান ভারতীয় ইউজাররা। তাকে নিয়ে তৈরি থাকে নানান ট্রোল ও মিমস, সোশ্যালের পাতায়। অবশেষে চাপে পড়ে নোবেল ক্ষমা চাইতে বাধ্য হন এবং কেন তিনি এমনটা করেছেন সেই কারনও বিশ্লেষন করেন।

সদ্যই ‘তামাশা’ নামক নিজের এক গানের প্রমোশনের তাগিদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ টেনে এনেছিলেন তিনি এমনটাই নোবেলের বক্তব্য। যদিও তার ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা নিয়ে ইতিমধ্যেই সওয়াল তুলেছেন ত্রিপুরার এক ব্যক্তি। নিজের অভিযোগে এদেশে নোবেলের ভিসা বাতিলের দাবীও করেছেন তিনি। আইনসম্মত যুক্তি থাকায় নোবেলের বিরুদ্ধেই ঝুঁকছে ত্রিপুরা সরকার। ভারতে এলেই গ্রেপ্তার করা হতে পারে নোবেলকে এই ইস্যুতেই চলছে আইনি আলোচনা।

যদিও সেই আগুনে ঘৃতাহুতি দিয়ে এই প্রসঙ্গে ফেসবুকে পোস্ট দেন গায়ক। তিনি লেখেন, “ভারতে আমি ঠিকই যাব! বাংলাদেশ আমার জন্মধারিণী। কিন্তু যে মাটিতে আমার কৈশর কেটেছে, যে মাটি আমার মধ্যে সংগীতের জন্ম দিয়েছে, সে মাটিতে আমি যেন জন্মভূমিরই গন্ধ পাই। আমি আসবো, তোমাদের আমন্ত্রণেই। ততদিন ভালো থেকো।” যদিও এই পোস্টে বিশেষ সন্তোষজনক প্রতিক্রিয়া দেনন ভারতীয়রা।

Anirban Kundu

Recent Posts

১১ বলেই ম্যাচ শেষ! ৩৫০+ স্ট্রাইক রেটে ঝড়—যুবরাজের রেকর্ড ভাঙতে নামলেন এই তারকা?

আইপিএল ২০২৬-এ প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে একের পর এক রেকর্ড ভাঙা ও গড়ার লড়াই। চেন্নাই…

April 4, 2026

৮৩৮ টাকায় ৫৬ দিন ফুল এন্টারটেনমেন্ট! প্রতিদিন 3GB ডেটা + Amazon Prime ফ্রি Airtel প্ল্যানে

Airtel তার গ্রাহকদের জন্য একটি প্রিমিয়াম প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে, যেখানে ডেটা এবং এন্টারটেনমেন্ট—দুটো সুবিধাই…

April 4, 2026

সোনার সাথে পাল্লা দিয়ে বাড়ল রুপোর দাম! আজ কলকাতায় কত রেট জানলে অবাক হবেন

সোনা ও রুপোর দামে আবারও ধাক্কা খেল সাধারণ মানুষ। গতকাল সামান্য পতনের পর আজ ফের…

April 4, 2026

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026